মৃত্যুর দোরগোড়ায় রাই! সর্বনাশের গন্ধ পেলো অনির্বাণ! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে  পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাইয়ের চাকরি পাকা হয়ে গেছে। আজ রাতের ট্রেনেই তার কালিম্পং যাওয়ার কথা রয়েছে। রাই চলে যাবে দেখে বাড়ির সবার তো ভীষণই মন খারাপ। অনির্বাণ সমানে রাইকে ফোনে চেষ্টা করে যায়, কিন্তু রাই ফোন তোলে না। নীলু আর কোয়েল অনির্বাণ যে রাইয়ের নামে বাড়ি লিখে গেছে সেটা একদম কিভাবে নিজেদের নামে করে নেওয়া যায় সেটারই প্ল্যান করতে থাকে।

Mithijhora, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Mithijhora Today Episode 24 January, মিঠিঝোরা আজকের পর্ব ২৪ january, মিঠিঝোরা আজকের পর্ব

প্ল্যান মতন একজন মহিলা রাইয়ের বাড়িতে গিয়ে বলে স্কুলের প্রধান শিক্ষিকা অফিসিয়াল গাড়ি পাঠিয়েছে রাইয়ের জন্য। যাতে রাই সবার সাথে একসাথে যেতে পারে। কিন্তু এটা তো রাইকে কিডন্যাপ করার প্ল্যান। তাই রাই তাদের সাথেই রওনা দেয়।

মিঠিঝোরা আজকের পর্ব ২৭ জানুয়ারি (Mithijhora Today Episode 27 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাই যাদের সাথে যাচ্ছিল তাদের হাবভাব মোটেই সুবিধার লাগছিল না। কিন্তু নিজের মনের সন্দেহকে বিশেষ গুরুত্ব দেয় না রাই। এদিকে অনির্বাণও শহর ছাড়ছে। রাস্তাতেই তার শেষবার দেখা হয় রাইয়ের সাথে। এদিকে রাই যেই রাস্তায় যাচ্ছে সেটা দেখে সন্দেহ হয় অনির্বাণের। কিন্তু সে আর এসব নিয়ে ভাবতে চায় না।

আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ভাব বিনিময় হয়ে দাঁড়ালো কাল? মহাবিপাকে নায়িকা! রাতারাতি গ্রেফতার!

অন্যদিকে রাইকে তার সহকর্মীর বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে আটকে রাখে তারা। রাই চিৎকার করতে থাকে, কিন্তু লাভ হয় না। সে তো বুঝতেই পারে না কেন তাকে আটকে রাখা হয়েছে, কারা, কেন এসব করছে। এদিকে রাইকে ফোনে না পেয়ে চিন্তা হতে থাকে বাড়ির লোকের। তারপর ঐ গুন্ডারা কোয়েলের ফোন করে খবর দেয়। রাইকে তারা আটকে রেখেছে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button