‘অলি গলির ছেলে…’ সোনার সংসারে নেচে সমালোচনার মুখে রুবেল! প্রত্যুত্তরে অভিনেতার জবাব শুনে মুগ্ধ দর্শক!

ধারাবাহিক জগতের (Television Serial) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রুবেল কে বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (zee bangla) নতুন শুরু হওয়া ধারাবাহিক তুই আমার হিরো (Tui Amar Hero)-তে শাক্যজিৎ এর চরিত্রে অভিনয় করতে।

শুরুটা হয়েছিল ভানুমতির খেল ধারাবাহিকের হাত ধরে। ওই ধারাবাহিকেই প্রথম নায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রুবেল। তারপর যমুনা ঢাকি, বাঘ বন্দী খেলা, নিম ফুলের মধুর মত একাধিক ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা গিয়েছে রুবেলকে। ছোট থেকেই নাচ করতে ভীষণ ভালোবাসতেন রুবেল। ডান্স বাংলা ডান্সেও অংশগ্রহণ করেছিলেন। অসাধারণ নাচের প্রতিভা রয়েছে রুবেলের মধ্যে। বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে তার দুর্দান্ত পারফরম্যান্স দেখেছেন দর্শক।

actor

ছোটবেলায় লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়েছেন রুবেল। খুব অল্প বয়সেই রুবেলের বাবা মারা যায়। তারপর থেকে তার মা একার হাতে তাকে এবং তার দাদাকে বড় করে তুলেছেন। আজও সেই দিন গুলোর মনে পড়লে রুবেলের চোখে জল চলে আসে। রুবেলের মা সেলাই করে, শাড়ি বিক্রি করে ছেলের পড়াশোনা নাচের খরচ জুগিয়েছেন। রুবেল নিজেও নাচের ক্লাস করাতেন।

আরও পড়ুনঃ ‘দোল খেলা মানেই রং মাখা আর নেশা ভাঙ করা নয়…’- দোল পূর্ণিমার আসল অর্থ বুঝিয়ে দিলেন কৃষ্ণভক্ত মিঠাই!

এবারে রুবেলের সেই নাচ দেখেই দর্শকমহলে এক নেটিজেন করলেন কটাক্ষ। সম্প্রতি জি বাংলার সোনার সংসারের অ্যাওয়ার্ড শোতে রুবেলের নাচ থেকে ভীষণই নেগেটিভ মন্তব্য করেছেন একজন। রুবেলও সেই নেগেটিভ মন্তব্যের উচিত জবাব দিয়েছেন তবে নিজের শালীনতা বজায় রেখে।

দিব্যেন্দু দাস নামের সেই ব্যক্তি লেখেন, ‘অবলি গলির ছেলেরা এর থেকে ভালো নাচে। চকমকে পোশাক পরলেই কি নাচ ভালো হয়?’ আর সেখানে রুবেল লিখলেন, ‘দিব্যেন্দু দাস, আপনি আমার থেকে বয়সে বড়, আশীর্বাদ করবেন যেন, আরও ভালো করে নাচতে পারি।’ রুবেলের এই উত্তর দেখে তার ভক্তরা তো দারুণ খুশি। সত্যি রুবেলের কাছ থেকে এত দারুণ জবাব আশা করেনি কেউ। অপমান না করেই কি সুন্দর বুঝিয়ে দিলেন।

Back to top button