সবাইকে ছাপিয়ে সেরা নায়কের অ্যাওয়ার্ড রুবেল দাসের ঝুলিতে! দর্শকদের কাছে সেরা নায়ক নিম ফুলের মধুর সৃজন!

ধারাবাহিক (Television Serial) হলো বর্তমান সময়ে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। ধারাবাহিকগুলি রয়েছে বলেই প্রতিদিনের একেঘেয়ে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। বিনোদন জগতের (Entertainment world) অনেকটা জুড়েই রয়েছে এই ধারাবাহিকগুলি। প্রতিদিনের বিনোদন বলতে তো আমরা এই ধারাবাহিক গুলি বুঝি। কয়েক দশক ধরে ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে আসছে। বর্তমানে তো বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখানো হয় একাধিক চ্যানেলের মাধ্যমে।
আর ধারাবাহিকের পাশাপাশি বিনোদনের আরেকটা অংশ হলো রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শো। বিভিন্ন চ্যানেলে তাদের বাৎসরিক অ্যাওয়ার্ড শো হয়ে থাকে বছরের কোন একটা নির্দিষ্ট সময়। যেমন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড শো, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো ইত্যাদি। এবারে সেরকমই প্রতি বছরের মতন জি বাংলার পর্দায় আসছে সোনার সংসার অ্যাওয়ার্ড শো।
এই অ্যাওয়ার্ড শো গুলিতে উপস্থিত হয়ে থাকে ওই চ্যানেলের যে সমস্ত ধারাবাহিক হয় তার অভিনেতা অভিনেত্রীরা। সমস্ত ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত থাকে ওই বিশেষ দিনে। সেই দিনে মঞ্চে সম্মানিত করা হয় অভিনেতা অভিনেত্রীদের নিজেদের অভিনয়ের জন্য।
গতকালই জি বাংলার পর্দায় অনুষ্ঠিত হলো সোনার সংসার অ্যাওয়ার্ড শো। আর সেখানেই বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত অভিনেতা অভিনেত্রীরা প্রিয় মেয়ে, বৌমা, ছেলে, বর ইত্যাদি বিভাগে পুরস্কার পেয়েছে। তেমনই প্রিয় নায়ক বিভাগের পুরস্কার পেয়েছেন সকলের প্রিয় রুবেল দাস।
আরও পড়ুনঃ ক্যারিয়ারের মধ্যগগনে ২১ টা ছবি থেকে বাদ! নোংরা রাজনীতির শিকার প্রয়াত অভিনেতা! মুখ খুললেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী!
ধারাবাহিক জগতের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুবেল দাস (Rubel Das)। বেশ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে রুবেলকে। জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে সৃজনের চরিত্রে অভিনয় করার জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে রুবেল, পেয়েছেন দর্শকদের বিপুল ভালবাসা। প্রিয় নায়ক বিভাগে তাই রুবেলকেই বেছে নিয়েছেন দর্শক। রুবেলের এই সাফল্যে তার ভক্তরা, সহকর্মীরা তো ভীষণই খুশি।

