কেরিয়ারের মধ্যগগনে ২১ টা ছবি থেকে বাদ! নোংরা রাজনীতির শিকার প্রয়াত অভিনেতা! মুখ খুললেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী!

দেখতে দেখতে পেরিয়ে গেল তিনটে বছর। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ২০২২ সালের ২৪ মার্চ না ফেরার দেশে চলে যান অভিষেক চট্টোপাধ্যায়। রেখে যান তাঁর স্ত্রী এবং কন্যাকে। একা হাতেই সংযুক্তা সামলাচ্ছেন তাঁর সংসার ও মেয়েকে। মেয়ে সায়নাও অভিনয় জগতে কাজ শুরু করেছে। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপার চরিত্রে দীর্ঘদিন অভিনয় করতে দেখা গিয়েছে অভিষেক কন্যাকে। বাবার স্বপ্নই পূরণ করছে সে এখন।

খুব অল্প বয়সেই না ফেরার দেশে চলে গিয়েছেন অভিষেক। সাথে করে নিয়ে গেছেন অনেক আক্ষেপ, দুঃখ এবং না পাওয়া। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শরীর-সচেতন নায়ক হিসেবে অভিষেকই ছিলেন নব্বই দশকে প্রথম সারিতে। কিন্তু পলিটিক্সের শিকারও হন তিনি। ব্যক্তিগত জীবনেও ভুল সম্পর্ক এসে জড়িয়ে ধরে। ফলে শেষ হয়ে যায় তাঁর কেরিয়ার, জীবন, যৌবন।

Abhishek Chatterjee

সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী একাধিকবার বলেছেন অভিনেতার সাথে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা। টলিউডের অনেক তারকার অভিযোগ, নোংরা ফিল্ম পলিটিক্স করে অনেক অভিনেতা তার সময়ের অনেক নায়ক-নায়িকার ক্যারিয়ার শেষ করে দিয়েছেন। সেই তালিকায় আছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ও। অভিনেতার স্ত্রীও এমন অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ ‘জানি আমারও ভুল ছিল…’- এতকিছুর পর নিজের ভুল স্বীকার! হঠাৎ কি হলো অভিনেত্রীর? কিসের ভয়ে ভুল স্বীকার করছেন তিনি?

একসময় অভিনেতার ২১ টা ছবির কন্ট্রাক্ট ক্যান্সেল হয়েছিল। সেইসময় অনেক ভেঙে পড়েছিলেন অভিনেতা। কাজের ক্ষমতা হারিয়েছিলেন। স্ত্রীয়ের কাঁধে মাথা রেখে দিনের পর দিন কেঁদেছেন, জানিয়েছেন অভিনেতার স্ত্রী।

মৃত্যুর সময় শেষ বারের মতো অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো ধারাবাহিকে অভিনয় করতে। অভিনেত্রী তৃণা গুনগুন চরিত্রে অভিনয় করেছিলেন। তার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। তার আগে টলিউডে বেশ কিছু ছবিতে কাজ করার কথা ছিল, সব জায়গা থেকেই অভিনেতাকে বাদ দেওয়া হয়েছিল।

Back to top button