আসছে না নতুন নায়িকা! রোশনাইয়ের মৃ’ত্যু দিয়েই শেষ হচ্ছে ধারাবহিক!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Mega Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Tv Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
সেরকমই ধারাবাহিকে অনেক সময় বিভিন্ন কারণে ধারাবাহিকের নায়ক-নায়িকার মুখ পরিবর্তন করা হয়ে থাকে, এ কথা আমরা প্রত্যেকেই জানি। বিভিন্ন ধারাবাহিকে এর আগেও ধারাবাহিকের নায়ক নায়িকার মুখ পরিবর্তন করা হয়েছে ধারাবাহিকের মাঝ পথে। তাই এসব আর নতুন কিছু নয়। এবারও সেই একই ঘটনা ঘটছে।

সেরকমই বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাইয়ের নায়িকা পরিবর্তন হতে চলেছে। ধারাবাহিকটি শুরু থেকে ততটা জনপ্রিয়তা না পেলেও শেষ কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকের পর্বগুলি জমজমাট হয়ে উঠেছে। যার ফলে দর্শক এই ধারাবাহিক দেখতে পছন্দ করছিলেন। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর অনুষ্কা গোস্বামী এবং অভিনেতা শন চ্যাটার্জী। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ধারাবাহিকের নায়িকা অনুষ্কা অর্থাৎ রোশনাই চরিত্রের মুখ পরিবর্তন হতে চলেছে। সেই জায়গায় আসছে জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াসা
জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াসা লেপচাকে দেখা যেতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই চরিত্রে অভিনয় করতে। অভিনেত্রী নিজেও জানিয়েছিলেন সে কথা। তবে এবারে সামনে এলো অন্য খবর। জানা যাচ্ছে রোশনাইয়ের সব স্মৃতি মুছে দেওয়া হবে ধারাবাহিক থেকে। নায়িকার মৃ’ত্যু দিয়েই শেষ হয়ে যাবে সবকিছু। আসবে না নতুন নায়িকা।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য বিরাট ঘোষণা! প্রধান চ্যানেলে আসছে তিনটি নতুন মেগা!
তবে না আসল ঘটনা হলো রোশনাই ধারাবাহিকে ফ্ল্যাশব্যাকে অনুষ্কার সাথে সব দৃশ্য নতুনভাবে শুট করা হচ্ছে। শন এবং অনুষ্কার যত পুরনো দৃশ্য ছিল সেগুলো আবার নতুন করে রিক্রেট করা হচ্ছে। ইতি মধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। আর অনুষ্কাও নিজের শেষ শুটিং করে ফেলেছে। মানে ধারাবাহিক থেকে অনুষ্কার সব স্মৃতি মুছে ফেলা হচ্ছে।

