দর্শকদের জন্য বিরাট ঘোষণা! প্রধান চ্যানেলে আসছে তিনটি নতুন মেগা!

বাংলা মেগা ধারাবাহিক (Bengali serial) গুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দেবে সেইদিকে এখন নজর সবার। প্রতিটি ধারাবাহিক নিজেদের মতো করে দর্শকদের মন জয় করার চেষ্টা করছে। কিন্তু দর্শকের কাছে সেরা কে সেটা তো টিআরপি তালিকাতেই (TRP List) দেখা যায় প্রতি সপ্তাহে। এই টিআরপি উপর নির্ভর করে বেশ কিছু পুরনো ধারাবাহিক শেষ হয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে এবং আগামী দিনে আরো নতুন নতুন ধারাবাহিক (New Serial) আসতে চলেছে।

বর্তমান সময়ের প্রত্যেক চ্যানেল ও প্রোডাকশন হাউজকে মাথায় রাখতে হয় দর্শকদের পছন্দের কথা। দর্শক কোন ধরনের ধারাবাহিক দেখতে বেশি পছন্দ করছে কোন ধারাবাহিককে বেশি গুরুত্ব দিচ্ছে সেগুলোর উপর সবসময় নজরদারি করতে হয়। সেই কারণে যেই ধারাবাহিক একটু পিছিয়ে পড়ে নানান রকম ভাবে টুইস্ট এনে সেই ধারাবাহিককে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাতেও যদি কাজ না হয়, টিআরপি তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ে সেই ধারাবাহিক তাহলে সেই ধারাবাহিক কয়েক মাস বাদে বন্ধ করে দেওয়া হয়।

সম্প্রতি সেরকমই জনপ্রিয় কয়েকটি চ্যানেল বেশ কিছু ধারাবাহিক শুরু হয়েছে ইতিমধ্যে। বিভিন্ন প্রোডাকশন হাউজের তরফ থেকে বিভিন্ন চ্যানেল গুলিতে নানান ধরনের ধারাবাহিক নিয়ে আসা হচ্ছে দর্শকদের জন্য। ভিন্ন ধরনের গল্প দিয়ে সাজানো সেই নতুন ধারাবাহিক গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

এবারে সেরকমই জনপ্রিয় চ্যানেলে আসছে জনপ্রিয় প্রোডাকশন হাউজের তরফ থেকে ৩টি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের বিষয়ে প্রোডাকশন হাউজের তরফ থেকে আলোচনা হয়ে গিয়েছে। শুধুমাত্র লুক সেট হয়ে গেলেই প্রোমো শুটিং শুরু হয়ে যাবে। জানা যাচ্ছে জনপ্রিয় প্রোডাকশন হাউস ব্লুজ এর পক্ষ থেকে আসছে নতুন তিনটি ধারাবাহিক।

আরও পড়ুনঃ “আমি যখন নাবালিকা, তখন থেকে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক”-সাক্ষাৎকারে বেফাঁস শ্রীময়ী

স্টার জলসা, জি বাংলার পা“আমি যখন নাবালিকা, তখন থেকে কাঞ্চনের সঙ্গে সম্পর্ক”-সাক্ষাৎকারে বেফাঁস শ্রীময়ী
শাপাশি এবারে সান বাংলাতেও ব্লুজ প্রোডাকশন নিয়ে আসছে তাদের নতুন ধারাবাহিক। তবে জি বাংলাতে এখনই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে না। কারণ কিছুদিন আগে জগদ্ধাত্রী শেষ হওয়ার খবর শোনা গিয়েছিল কিন্তু শেষ সপ্তাহে জগদ্ধাত্রী টিআরপি তালিকায় এত ভালো ফলাফল করেছে যে জগদ্ধাত্রী এখনই শেষ করার কথা ভাবছেন না জি বাংলা। তাই স্টার জলসা এবং সান বাংলা এই দুটি চ্যানেলের মধ্যে যেকোনো একটি চ্যানেলে সবার আগে আসবে ব্লুজ এর নতুন ধারাবাহিক।

Back to top button