শালিনীর মৃত্যুকে হাতিয়ার করে রোহিতের চরম সর্বনাশ করলো রুদ্র!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী মন জয় করে এসেছে দর্শকদের। বর্তমানে রোহিত আর ফুলকির জুটি দারুণ টেক্কা দিচ্ছে পর্ণা-সৃজন এবং জগদ্ধাত্রী-স্বয়ম্ভুকে। পর্দায় রুদ্ররূপ সান্যালের চরিত্রে সুদীপ সরকারের (Sudip Sarkar) দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। রোহিতের জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নেওয়ার জন্য যেন পণ করেছে রুদ্র। আর তার সঙ্গে হাত মিলিয়েছে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী মিত্র এবং তমালের স্ত্রী ঈশিতা।

যদিও স্যারকে সমস্ত সমস্যার হাত থেকে বারবার বাঁচিয়েছে আমাদের নায়িকা ফুলকি দাস। বয়স কম হলেও ফুলকির উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা বারবার রোহিত আর রায় চৌধুরী পরিবারকে বাঁচিয়েছে রুদ্রর প্রকোপ থেকে। জামাইয়ের কথায় হৈমন্তী নিজের চোখ বন্ধ করে রাখলেও রুদ্র যে আদৌ সুপুরুষ নয়, সেকথা বারবার প্রমাণ করে দিয়েছে ফুলকি। জিয়া ব্যানার্জীর কেস থেকে শুরু করে বক্সিং কেলেঙ্কারি, সব কিছু থেকেই রোহিতকে রুদ্রর হাত থেকে বাঁচিয়েছে ফুলকি।

Phulki Today Episode 11 July

তবে সম্প্রতি ফের ফুলকির কাছে পরাস্ত হয়েছে রুদ্র। ধারাবাহিকে চলতি ট্র্যাকে দেখা যাচ্ছে বন্যায় প্লাবিত গোটা নবাবগঞ্জ। চারিদিকে পরিস্থিতি দিনে দিনে ভয়াবহ রূপ নিচ্ছে। এরূপ পরিস্থিতিতে আর নিজেকে ঠিক রাখতে পারেনি ফুলকি। রোহিতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষকে সাহায্য করেছে সে। তবে তারই মাঝে অঘটন ঘটায় রুদ্র। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করা তো দুরস্ত, উল্টে তাদের মুখের ভাত কেড়ে নেওয়ার প্ল্যান করে রুদ্ররূপ সান্যাল। সরকার থেকে আসা ত্রাণের গাড়ি সরিয়ে নিয়ে নিজের গুদাম ঘরে রেখে দেয় সে। কেন? দুটো কারণে। প্রথমত, পল্লব রায় চৌধুরীকে বদনাম করার জন্য আর দ্বিতীয়ত, সেই ত্রাণের মাল পরবর্তীতে বিক্রি করে সে টাকা আয় করতে পারবে।

রোহিতের খেলা শেষ করে ত্রাণের জিনিস ফিরিয়ে আনল ফুলকি

তবে প্রতিবারের মতোই রুদ্রর পাকা ধানে মই দেয় ফুলকি। ভগবানপুরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ফুলকি বুঝতে পারে ত্রাণের গাড়ি গায়েব হওয়ার পিছনে রুদ্রর হাত রয়েছে। আর সেই সত্যি জানতেই রুদ্রর বাড়ির সামনে ধর্না দেয় ফুলকি। কাজও হয় তাতে। তিওয়ারিকে দিয়ে ত্রাণের গাড়ি ফিরিয়ে আনে রুদ্র। যদিও সে মনে মনে ভেবে নেয় ফুলকির ওপর প্রতিশোধ নেবে সে। ফুলকিকে রাস্তা থেকে সরানোর জন্য শালিনীর সঙ্গে হাত মেলায় রুদ্র। বন্যায় ভারাক্রান্ত এলাকায় যখন রোহিতরা যাচ্ছিল তখনই সুযোগ বুঝে পরিকল্পনা অনুযায়ী জল ছেড়ে দেয় সে।

আরও পড়ুনঃ উল্টে গেলো রুদ্রর চাল! ফুলকির বিসর্জন দিতে গিয়ে বাঁধলো বিপত্তি!

কি দেখা যাবে ফুলকির আগামী পর্বে?

হঠাৎ জল বেড়ে যাওয়ায় কারণে দুলতে থাকে নৌকা। জলে পড়ে যায় শালিনী, রোহিত আর ফুলকি। রোহিত দুজনকে বাঁচাতে পারবে না বুঝতে পেরে রোহিতের হাত ছেড়ে দেয় ফুলকি। শালীনিকে অপেক্ষা করতে বলে ফুলকিকে বাঁচাতে চলে যায় রোহিত। আর এসে দেখে শালিনী আর সেখান নেই। বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে রোহিত। আগামী পর্বে দেখে যাবে রোহিত ভেঙে পড়েছে বুঝতে পেরে সেই সুযোগটাকেই কাজে লাগায় রুদ্র। শালিনীকে রোহিত কেন বাঁচাতে পারল না সেই প্রশ্নই বারবার জিজ্ঞাসা করতে থাকে সে। তীব্র হতাশা গ্রাস করে নেয় রোহিতকে। দৌড়ে ঘরে চলে যায় সে। তারপরই শোনা যায় চিৎকারের আওয়াজ। তবে কী সফল হল রুদ্রর পরিকল্পনা? বড় কোন ক্ষতি হয়ে গেল রোহিতের? জানতে হলে মিস করবেন না ফুলকি।

Back to top button