উল্টে গেলো রুদ্রর চাল! ফুলকির বিসর্জন দিতে গিয়ে বাঁধলো বিপত্তি!

বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী মন জয় করে এসেছে দর্শকদের। এমনকি মিঠাই অনুরাগীদের চোখ রাখানিকে তোয়াক্কা না করেই এগিয়ে গেছে ফুলকি। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। টিআরপি তালিকাতেও নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রীকে হারিয়ে অগ্রগণ্য ফুলকি। এমনকি স্টার জলসা (Star Jalsha) কোন ধারাবাহিকও টিকতে পারেনি ফুলকির সামনে।

তবে বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। বিয়ের পরেই নতুন বিপদের সম্মুখীন হয় রোহিত-ফুলকি। নতুন সংসারের কথা ভুলে নবাবগঞ্জের মানুষের বিপদে এগিয়ে আসে রোহিত ফুলকি দুজনেই। তারই মাঝে রুদ্রর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ফুলকি দাস। ত্রাণ জিনিসপত্র রুদ্র সরিয়েছে বুঝতে পেরেই রুদ্রর বাড়ির সামনে ধর্না দেয় ফুলকি। ফলে মিডিয়া এবং সাধারণ মানুষের সামনে নিজের ভাব মূর্তি বজায় রাখতে ত্রাণের জিনিস ফিরিয়ে দেয় রুদ্র।

Phulki

ফুলকি আজকের পর্ব ১৪ জুলাই (Phulki Today Episode 14 July)

তবে ত্রাণের জিনিসপত্র ফিরিয়ে দিলেও ফুলকির ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় রুদ্র। শালিনী মিত্রর সঙ্গে প্ল্যান করে ফুলকিকে জব্দ করার পরিকল্পনা করে সে। এদিকে দেখা যায় ত্রাণের সমস্ত কাজকর্ম করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রোহিত। রোহিতকে ঘুমোতে দেখে খাওয়ার ঢাকা রেখে রোহিতকে ভালোভাবে শুইয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে ফুলকি। পরেরদিন কাকুমণির গলার আওয়াজে ঘুম ভাঙে ফুলকি রোহিতের।

আরও পড়ুনঃ কিছুদিন আগেই মারা গিয়েছেন মা, কে রাঁধলো জন্ম দিনের পায়েস? মাকে ছাড়া অসহায় কৌশাম্বী!

কাকুমণি জানান জলের পরিস্থিতি ভালো নয় তাই মোহনপুরে গিয়ে জলের অবস্থা দেখতে হবে। কাকুমণির কথা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় রোহিত। তখন ফুলকি জানায় সেও যাবে রোহিতের সঙ্গে। এই বলেই তৈরি হতে চলে যায় ফুলকি। আর তখনই আসে শালিনী। সে জানায় সেও যাবে ওখানে। সকলে বাধা দেওয়ার চেষ্টা করলেও কারুর একটা কথাও শোনেনি শালিনী। বাধ্য হয়েই শালিনীর আর ফুলকিকে নিয়ে রওনা দেয় রোহিত।

phulki today episode

জলে ভেসে গেল শালিনী

তবে রোহিত, ফুলকি আর শালিনী যখন মাঝ জলে পৌঁছায় তখনই তিওয়ারিকে দিয়ে জল ছেড়ে দেয় রুদ্র। প্রবল জলোচ্ছ্বাসের কারণে দুলতে থাকে নৌকা। এরপর নৌকা থেকে জলে পড়ে যায় শালিনী, রোহিত আর ফুলকি। কোনক্রমে একটি গাছ ধরে ফুলকি আর শালিনীকে বাঁচানোর চেষ্টা করে রোহিত। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে ফুলকি ঠিক করে নেয় সে রোহিতকে কিছু হতে দেবে না। এরপরই হাত ছেড়ে বেরিয়ে যায় ফুলকি। শালিনীকে গাছটা ধরতে বলে ফুলকিকে বাঁচাতে চলে যায় রোহিত। তবে ফিরে এসে দেখে শালিনী আর সেখানে নেই। শালিনীর মারা গেছে ভেবেই বাড়িতে এসে কান্নাকাটি করতে শুরু করে রোহিত। শালিনী কী তাহলে সত্যিই মারা গেছে? নাকি তাকে বাঁচিয়ে নিয়েছে রুদ্র, এসব কী রুদ্ররই প্ল্যান? জানতে হবে দেখতে থাকুন ফুলকি।

Back to top button