ভাঙনের মুখে রোহিত-ফুলকির সংসার! ফুলকি কি পারবে সত্যের উদঘাটন করতে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত দিন এগিয়েছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন মন করে নিয়েছে দর্শকদের। কিছুদিন আগেই দেখা গেছে শালিনীকে ভুলে ফুলকিকে নিয়েই সুখের সংসার পেতেছিল রোহিত। তবে দীর্ঘস্থায়ী হল না সেই সুখ। রোহিত ফুলকির জীবনে ঘনিয়ে এল নতুন সমস্যা।
মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী। আর শালিনীকে সুস্থ করতেই তাকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে এসেছে রোহিত। কিন্তু সবটাই যে রুদ্র, শালিনী আর ঈশিতার পরিকল্পনা সেটা এখনও টের পায়নি সে। এদিকে শালিনীকে রোহিত বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরবর্তী সময়ে প্রতারণার কারণে স্মৃতি হারিয়েছে শালিনী, এই কথাটাই মিডিয়ার কানে তুলে দিয়েছে ঈশিতা।

ফুলকি আজকের পর্ব ২৯ জুলাই (Phulki Today Episode 29 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা যাচ্ছে অংশু এসে একটি ভিডিও দেখাতে শুরু করে ফুলকিকে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঘরে মধ্যে পুতুল নিয়ে খেলা করতে করতে শালিনী বলছে রোহিত বলেছে তাকে বিয়ে করবে। কথাটা শুনেই চমকে যায় রোহিত ফুলকি। দিশাহারা হয়ে পড়ে রোহিত। যদিও ভিডিওটা যে বাড়িতেই তোলা হয়েছে সেটা স্পষ্ট বুঝে যায় রোহিত আর ফুলকি। এরপরই মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করে ফুলকি।
তখনই নিচে গিয়ে জেঠুমণিকে সঙ্গে কথা বলতে শুরু করে রোহিত। রোহিত জানায় সে রাজি। রুদ্র যেন প্রেস কনফারেন্স ডাকে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে জেঠুমণির। কথাটা শুনে ভীষণ কষ্ট পায় ফুলকিও। এদিকে খবরটা শুনেই বেরিয়ে যায় রুদ্র। তার মনে উচ্ছ্বাস যেন আর বাধ মানছে না। ঈশিতাকে রুদ্র বলে অবশেষে তার জয় হল। এবার ফুলকি চাইলেও কিছু করতে পারবে না। সন্ধ্যাবেলায় প্রেস কনফারেন্স আয়োজন করার কথা বলে রুদ্র।
আরও পড়ুন: কৃষ্ণার চোখ রাঙ্গানিকে বুড়ো আঙুল দেখিয়ে সৃজনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল পর্ণা!
ফুলকির কাছে ধরা পড়ল শালিনী
অন্যদিকে দেখা যায় রায় চৌধুরী বাড়িতে ফুলকির কাছে বসে আছে রোহিত। সে ফুলকিকে বলে “ফুলকি আমায় ভুল বুঝো না। এই পরিস্থিতির কারণেই আমি রাজি হয়েছি।” রোহিতের কথা শুনে সম্মতি জানায় ফুলকি। সে বলে রোহিতের পাশে সে সবসময় থাকবে। তবে শালিনীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই থমকে যায় ফুলকি। সে দেখে শালিনী আয়নার সামনে দাড়িয়ে একা একা মেকআপ করছে। যে মানুষ একা খেতে পারেনা সে একা মেকআপ করেছে! ফুলকিও বুঝতে পারে শালিনী আসলে সবটাই নাটক করছে। ফুলকি কি শেষমেশ বাঁচাতে পারবে রোহিতকে? আপনাদের কি মনে হয়?

