কৃষ্ণার চোখ রাঙ্গানিকে বুড়ো আঙুল দেখিয়ে সৃজনের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল পর্ণা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় পল্লবী শর্মার (Pallavi Sharma) সঙ্গে রুবেল দাসের (Rubel Das) অসাধারণ রসায়ন মন জয় করে নিয়েছিল দর্শকদের। নতুন নতুন চমকের কারণে দিনে দিনে বাড়ছে নিম ফুলের মধুর টিআরপিও। সাপ্তাহিক টিআরপিতে ফুলকিকে কড়া টক্কর দিচ্ছে নিম ফুলের মধু।
তবে বর্ষা আর বুবাইয়ের সমস্যা মিটতেই এবার ফের টানাপোড়ন শুরু হয়েছে সৃজন আর পর্ণার জীবনে। ফের নিজের তার কাটা বউমার থেকে বাবুকে আলাদা করার পরিকল্পনা করেছে কৃষ্ণা। এত সবকিছু হওয়ার পরও ফের অয়ন, মৌমিতা আর সুইটির সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। পর্ণার সুস্থ হওয়ার আশা নেই! একথা শুনেই সুইটির সঙ্গে বাবুর সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছেন কৃষ্ণা।
নিম ফুলের মধু আজকের পর্ব ২৯ জুলাই (Neem Phooler Madhu Today Episode 29 July)
ইতিমধ্যেই নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে সৃজন আর পর্ণার ঘনিষ্টতা দেখে তেলে বেগুনে জ্বলে উঠছেন কৃষ্ণা আর সুইটি। পর্ণাকে সৃজনের থেকে আলাদা করার জন্য পর্ণাকে ভীষণ অপমান করেন কৃষ্ণা। কৃষ্ণার কথা শুনে সুইটির জন্য ভীষণ কষ্ট হয় পর্ণার। সে ভেবে নেয় এবার সে সৃজনের থেকে দূরে থাকবে। ওষুধে কাজ হয়েছে বুঝতে পেরে পর্ণার ঘর থেকে চলে যায় কৃষ্ণা।
তবে ভালোবাসার মানুষের কষ্ট নজর এড়ায়নি সৃজনের। কৃষ্ণাকে কড়া ভাষায় সৃজন জানিয়ে দেয় তিনি যেমন মা তেমনই পর্ণা তার স্ত্রী। আর সে কিছুতেই পর্ণার হাত ছাড়বে না। পর্ণা সুস্থ হোক বা না হোক পর্ণার সঙ্গেই সারাজীবন কাটাবে সৃজন। বাবুর মুখে এমন কথা শুনে ভীষণ রেগে যায় কৃষ্ণা। মনে মনে তিনি ঠিক করে নেন পর্ণা আর সৃজনকে তিনি আলাদা করেই ছাড়বেন।
আরো পড়ুন: কর্মবিরতি বহাল! বন্ধ থাকছে মিঠিঝোরা, ফুলকি সহ সমস্ত সিরিয়ালের শুটিং!
পর্ণা আর সৃজনকে আলাদা করার জন্য অভিমন্যুর সঙ্গে হাত মেলাল ঈশা
পরক্ষণেই পর্ণার জন্য ডালের বড়া নিয়ে চলে যায় সৃজন। সৃজনকে দেখে পর্ণা বলে সুইটি তার স্ত্রী তাই সুইটির সঙ্গে এমন ব্যবহার উচিত নয়। যদিও পর্ণার কঠিন ব্যবহার দেখে ভীষণ কষ্ট পায় সৃজন। ঘরে থেকে বেরিয়ে যায় সে। সৃজনের কষ্ট হয়েছে দেখে ভীষণ খারাপ লাগে পর্ণা। সৃজনকে ডাকতে যাবে এমনসময় হোঁচট খায় সে। তবে সঠিক সময়ে এসে পর্ণাকে ধরে নেয় সৃজন। এদিকে ঈশার সঙ্গে দেখা করতে যায় মৌমিতা আর অয়ন। ঈশা তাদের বলে সে অভিমন্যু পর্ণাকে পছন্দ করে তাই অভিমন্যুকে হাত করেই এবার পর্ণা আর সৃজনকে আলাদা করবে সে। তাহলে কি আবার আলাদা হয়ে যাবে পর্ণা আর সৃজন? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।

