শ্যামলীর ওপর প্রচন্ড রেগে গেল রোহিনী, সৌনককে খুঁজতে শ্যামলীর নতুন পরিকল্পনায় শামিল হল অনিকেত!

এইবার রহস্যের ছোঁয়া লাগলো জি বাংলার (Zee Bangla) কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের পর্দায়। আর সেই রহস্যের সমাধানে এবার কোমর বেঁধে মাঠে নামছে ধারাবাহিকের নায়িকা শ্যামলী। ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলীর বুদ্ধিতে রোহিনী নিজের মুখেই স্বীকার করছে সে কেন বিয়ে করতে চায় না। আর সেটা শুনে অবাক গোটা জোড়া বাড়ি।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৮ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 18 may)

সব সত্যিটা স্বীকার করল রোহিনী

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রোহিনী সমস্ত ঘটনা সবার সামনে খুলে বলে। সে বলে, বাড়িতে অনিকেত নিজের ভালোবাসার কথা বলতেই প্রচন্ড রেগে যায় অপরাজিতা। সেই ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। তাই সে ঠিক করে পালিয়ে বিয়ে করে নেবে। সে সৌনকের সাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল। কিন্তু শেষ পথে সৌনক আর আসেনি। সে অনেক জায়গায় তার খোঁজ নিয়েছে কিন্তু কোথাও কোন খোঁজ পায়নি রোহিনী।

এই সমস্ত ঘটনা শুনে অপরাজিতা বলে, “তুই নিজের বাবা-মাকে লুকিয়ে বিয়ে করে নিয়েছিস? তোর একবারও মনে হলো না আমাদের কথা? এই জোড়া বাড়ির মান সম্মান মাটিতে মিশিয়ে দিলি তুই। কি করে পারলি এসব করতে জানিনা। মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। তাই জন্য তুইও ভালো থাকতে পারিসনি।” এসব বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অপরাজিতা। সবাই মিলে তাকে ঘরে নিয়ে যায়।

নিজের দোষ স্বীকার করলো শ্যামলী

এরপর রোহিনীও নিজের ঘরে চলে যায়। তখন শ্যামলী তার কাছে গিয়ে নিজে সমস্ত কিছুই স্বীকার করে। সে বলে, এই সব কিছু তারই পরিকল্পনা ছিল। শ্যামলী চেয়েছিল নিজের মুখে সবটা স্বীকার করুক রোহিনী। শ্যামলীর কথা শুনে রোহিনী বলে সে খুব কষ্ট পেয়েছে। শ্যামলী তাকে কথা দেয় সে যত তাড়াতাড়ি সম্ভব সৌনক দাদাকে খুঁজে এনে দেবে। রোহিনী শ্যামলীকে বলে সে যদি সত্যিই তাকে খুঁজে এনে দিতে পারে তাহলে রোহিনী আর রাগ করে থাকবে না।

আরও পড়ুন: পিকলুর বুদ্ধিতে এই যাত্রায় বেঁচে গেল সৃজন! ইশার সাথে হাত মিলিয়ে এক মারাত্মক ষড়যন্ত্র করল সুইটি

শ্যামলীর পাশে দাঁড়ালো অনিকেত

এরপর শ্যামলী সোজা চলে যায় অনিকেতের ঘরে। সে অনিকেতকে বলে, সৌনক দাদাকে খুঁজে বার করতে গেলে প্রতীক দাদার সাথে কথা বলতে হবে। প্রতীক দাদাই একমাত্র পারে, আরো বিস্তারিতভাবে সবটা খুলে বলতে। শ্যামলী যে তাদের জন্য এত কিছু করছে এত কিছু ভাবছে এটা দেখে খুব ভালো লাগে অনিকেতের। সে শ্যামলীর কাছে কৃতজ্ঞতা জানায়। শ্যামলী বলে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা তার কর্তব্য। এর বেশি তার আর কিছুই চাই না।

 

Back to top button