পিকলুর বুদ্ধিতে এই যাত্রায় বেঁচে গেল সৃজন! ইশার সাথে হাত মিলিয়ে এক মারাত্মক ষড়যন্ত্র করল সুইটি

বর্তমানে বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একেবারে জমে উঠেছে নিম ফুলের মধু (Neem Fuler Modhu) ধারাবাহিক। এর প্রতিটি পর্বে থাকছে নতুন নতুন সব টুইস্ট। এই মুহূর্তে গল্পে এসেছে নতুন মোড়। তবে দুঃখজনক বিষয় হল চলতি সপ্তাহে টিআরপিতে প্রথম পাঁচে টিকে থাকলেও প্রথম স্থান হারিয়ে ফেলেছে এই ধারাবাহিক।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা নিজের সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কিছুদিন আগে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে মৌমিতা। সব মিলিয়ে বেশ দুঃখজনক কিছু পর্ব সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিকের পর্দায়। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে নায়িকা। তাকে আবার সবটা মনে করানোর জন্য অর্থাৎ তার সমস্ত স্মৃতি ফিরিয়ে দেওয়ার জন্য নতুন করে গল্প লিখছে গোটা দত্ত বাড়ি। তবে এখানে কোন রকম ভাবেই সাহায্যের হাত বাড়াতে রাজি নয় কৃষ্ণা দত্ত।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৩ মে (Neem Phuler Modhu Today Episode 18 may)

ক্যালেন্ডার দেখে চমকে গেল পর্ণা

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ছবি একদম পরিকল্পনামাফিক এগোচ্ছিল হঠাৎ করেই পর্ণার চোখে পড়ে যায় ২০২৪ সালের ক্যালেন্ডার। এটা দেখে তার সবকিছু গুলিয়ে যেতে থাকে। এটা যে ঘটতে পারে সেটা আগের থেকেই বুঝতে পেরেছিল পিকলু। তাই এর প্রতিকার আগেই নির্মাণ করে রেখেছিল তারা। পিকলু তার দিদিকে বোঝায়, এক্সিডেন্ট এরপর তার কিছু সমস্যা হয়েছে। সে ১০ বছর পিছিয়ে গিয়েছে। অর্থাৎ তার জন্ম ১৯৯৩ তে নয় তার জন্ম সাল ২০০৩। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে সৃজনের বানানো সমস্ত ফেক সার্টিফিকেট গুলো দেখে সবটা বিশ্বাস করে নেয় পর্ণা।

এরপর নিজের ঘরে ঢুকতেই জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখে আবারও সন্দেহ জাগে নায়িকার মনে। এই বিষয়টা একেবারেই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল সৃজনের। কিন্তু পিকলু বুদ্ধি করে বলে, যখন তার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন জগ্গু দাদাকে দেখার কেউ ছিল না। তাই তাকে আগের থেকেই এই বাড়িতে এনে রাখা হয়েছে। পর্ণা পিকলুর কথা বিশ্বাস করে নেই। এদিকে পুঁটির সাথেও বেশ ভালোই সম্পর্ক তৈরি করে নেয় পর্ণা।

আরও পড়ুন: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের শেষদিনের শুটিং আজ! বন্ধের মুখে কোন ধারাবাহিক!

ইশার নতুন প্ল্যানে সামিল হল সুইটি

এই সমস্ত কিছু কিছুতেই সহ্য করতে পারে না সুইটি। তাড়াতাড়ি ফোন করে ইশাকে। সুইটি বলে, এদিকে অয়ন আর মৌমিতা দুজনেই ভয়েতে সামনে আসতে চাইছে না। তাই তার নিজেকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ইশা তাকে ডেকে নেয় একটা পরিকল্পনা করার জন্য। এরপর দেখা যায় পর্ণা একান্তে সৃজনকে জিজ্ঞেস করছে সে কেন বিয়ে করেনি। আর ঠিক সেই সময় সৃজনের স্ত্রী সেজে সেখানে উপস্থিত হয় সুইটি। বোঝাই যাচ্ছে এটাই ঈশান নতুন ষড়যন্ত্র।

 

Back to top button