শ্যামলীর জন্য অহনাকে দূরে রাখার সিদ্ধান্ত নিল অনিকেত! চোখে আঙুল দিয়ে অপরাজিতার অপরাধ দেখালো রোহিনী!

সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখতে একের পর এক অন্যায় করে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) ধারাবাহিকের নায়ক অনিকেতের মা অপরাজিতা। নিজে সবার ওপর কর্তৃত্ব ফালানোর জন্য উঠে পড়ে লেগেছে সে। এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম পাঁচে অবস্থান করছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, শ্যামলী এবং অনিকেত এর মধ্যে এতদিন যে সম্পর্ক বিক্ষিপ্ত অবস্থায় ছিল সেটা ধীরে ধীরে অনেকটা শিথিল হয়েছে। তারা এখন একে অপরকে অনেক বেশি বোঝে। তাই অনিকেতের জীবনে অহনা ফিরে আসার পরেও শ্যামলী শান্ত থেকে গোটা বিষয়টাকে খুব সুন্দর করে সামলাচ্ছে। অনিকেতের মনে ওঠা ঝড়কে শান্ত করছে। কিন্তু অপরাজিতা এটা মোটেই ভালোভাবে মেনে নিতে পারছে না।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ২ জুলাই (Kon Gopone Mon Bhesechhe Today Episode 2 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অহনা বহাল তবিয়তে বেশ ভালোভাবেই দিন যাপন করছে। তার এখন একটাই উদ্দেশ্য, অনিকেতকে ফাঁদে ফেলা। একবার অনিকেতের গলায় ঝুলে যেতে পারলে তার জীবনটা উতরে যাবে। কিন্তু মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে শ্যামলী। আর এই শ্যামলীকে উপড়ে ফেলার চেষ্টা করছে অপরাজিতা। যে অপরাজিতা একদিন অহনাকে মেনে নিতে চায়নি সে আজ শুধুমাত্র শ্যামলীকে তাড়াবে বলে আহনাকে মেনে নিতে রাজি।

শ্যামলী অনিকেতের মনে ওঠা ঝড়ের হদিশ পেয়ে যায়। সে অনিকেতকে অহনার একটা থাকার বেবস্থা করে দিতে বলে। শ্যামলী কিভাবে তার মনের কথা এভাবে পড়ে ফেলল সেটা ভেবে অবাক হয়ে যায় অনিকেত। বাড়ির সবার সামনে কথাটা তুলতেই অনেকেতের পিসি এবং অপরাজিতা দুজন মিলে বলে ওঠে অহনা যেন জোড়া বাড়িতেই থাকে। কিন্তু বাড়ির প্রত্যেকের সেই কথার বিরোধিতা করে। এরপর শ্যামলী ঠিক করে অহনাকে তাদেরই অন্য কোন একটা বাড়িতে রাখা হবে। সেই বাড়ি দেখতে যাওয়ার কথা উঠতেই রোহিনী তার সাথে যেতে চায়। কিন্তু অপরাজিতা তাকে বাধা দেয়। সে বলে রোহিনীকে পাত্রপক্ষ দেখতে আসবে। এটা শুনে প্রচন্ড রেগে যায় রোহিনী।

আরও পড়ুন: শ্যামলী অনিকেতের জুটি গেল ভেঙে! শ্যামৌপ্তির সাথে জুটি বেঁধে একেবারে লাদাখে রণজয়!

সামনে রোহিনীকে চড় মারল অপরাজিতা

রোহিনী স্পষ্ট জানিয়ে দেয় সে এখন বিয়ে করবে না। অপরাজিতা তখন রোহিনীকে বলে, সে অনেক কেচ্ছা কেলেঙ্কারি ঘটিয়েছে, এবার যেন একটু সুস্থ ভাবে বাঁচার চেষ্টা করে সে। রোহিনী তখন বলে, সৌনক যদি তার ভুল হয় তাহলে প্রতীক অপরাজিতার ভুল। তাই সে আর অপরাজিতাকে বিশ্বাস করে না। কথাটা শোনা মাত্রই অপরাজিতা সবার সামনে চড় মারে রোহিনীকে। অপরাজিতার এমন মতিভ্রম দেখে প্রত্যেকে অবাক হয়। কিন্তু রোহিনী আজ অপরাজিতাকে তার করা ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

 

Back to top button