রোহিনীর মাথায় সিঁদুর! দেখে অবাক হয়ে গেল শ্যামলী, প্রতীকের থেকে সব শুনে দিশাহারা অনিকেত

বর্তমানে সংসার ভাঙতে চলেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোনেপ মন ভেসেছের (Kon Gopone Mon Bhesechhe) নায়িকা শ্যামলীর। নায়ক নায়িকার এই হতে চলা বিচ্ছেদ, তাদের অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারছেন না। অনেকেই মনঃক্ষুণ্ণ হয়েছেন এতে। তাই চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেল এই ধারাবাহিকের নাম।
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, অনেক পরিকল্পনা করে অপরাজিতা শ্যামলীকে অনিকেতের জীবন থেকে সরানোর চেষ্টা করছে। অপরাজিতা ভেবেছিল অনিকেত সই করে দিলেও শ্যামলীর থেকে সই পেতে সমস্যা হবে। তবে এখন বিষয়টা পুরো উল্টে গিয়েছে। শ্যামলী সই করে দিয়েছে এক কথায় কিন্তু অনিকেত কিছুতেই সই করতে চাইছে না। তার মাঝেই বিয়ের কথা উঠতেই ভীষণ বিরক্ত হয়ে বিয়ে করতে চায় না এমনটাই জানালো রোহিনী।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৬ মে (Kon Gopone Mon Bhesechhe Today Episode 16 may)
রোহিনীকে সিঁদুর পড়তে দেখল শ্যামলী
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মনে মনে রোহিনীর কথাই ভাবছিল শ্যামলী। এর মাঝেই প্রিয়া এসে রোহিনীর আলুরদমের প্রশংসা করতে থাকে। তখন শ্যামলীর মনে পড়ে ঠাম্মিকে তার ফুল দেওয়ার ছিল। তাই প্রিয়াকে রান্নাটা দেখতে বলে সে ঠাম্মির কাছে চলে যায়। আর তারপর সেখান থেকে চলে যায় রোহিনী দিদির ঘরে, কিছু গোলাপ রেখে আসার জন্য। এখানেই সে দেখতে পায় সিঁদুর কৌটো।
তারপর রোহিনী চলে আসায় সে সোফার পিছনে লুকিয়ে পড়ে। লুকিয়ে লুকিয়ে সে দেখে রোহিনী চুলের ফাঁকে সিঁদুর পরে সেটা চুল দিয়ে ঢেকে নিচ্ছে। এটা দেখে সে বুঝে যায় রোহিনী বিবাহিত। সঙ্গে সঙ্গে অনিকেতের কাছে এসে এই সমস্ত ঘটনা তাকে খুলে বলে শ্যামলী যেটা শুনে অনেকের প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারমানে রোহিনীর মনে অনেক দিন ধরেই কিছু একটা চলছে যেটা সে কাউকে বলতে পারছে না। এদিকে শ্যামলী আর অনিকেতের এত ঘনিষ্ঠতা মোটেই সহ্য করতে পারে না অপরাজিতা।
আরও পড়ুন: ইন্টারভিউ দিতে গিয়ে সৌর্যের মুখোমুখি রাই! অনির্বাণের কথায় রাইয়ের বাড়ি হাজির সর্মি!
প্রতীকের থেকে সব জানার চেষ্টা করল অনিকেত
এরপর শ্যামলী আর অনিকেত প্রতীকের সাথে যোগাযোগ করে এবং তার সাথে দেখা করতে চায়। প্রতীককে তারা রোহিনীর এই বিষয়টা খুলে বলে এবং আসল কাহিনীটা জানতে চায়। প্রতীক বলে, “আমায় তোমরা ক্ষমা করো আমি কিছু বলতে পারব না। রোহিনী আমার প্রিয় বন্ধু। আর ওকে আমি কথা দিয়েছি সবটা গোপন রাখার। ওর অতীত সম্পর্কে আমি কাউকে কিছু বলতে পারব না।” এখন শ্যামলী আর অনেক ভেবে পায় না তাদের কি করা উচিত।a

