চুপি চুপি মানালির সিঁথিতে সিঁদুর দিলেন রোহান ভট্টাচার্য! সকলের অজান্তেই সারলেন বিয়ে!

বিয়ের মরশুম শুরু হতে না হতেই একের পর এক জনপ্রিয় জুটি নিজের মনের মানুষের সঙ্গে বিয়ে সারছেন। শ্বেতা-রুবেল (Sweta-Rubel), মল্লিকা-রুদ্রজিৎ (Mallika-Rudrajit) থেকে শুরু করে আরো অনেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ বছর। তবে এরই সবাইকে অবাক করে দিয়ে হুট করেই বিয়ে করে নিলেন টেলিভিশনের পর্দার দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।
টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন মানালি দে এবং জনপ্রিয় অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য। দীর্ঘ কয়েক বছর ধরেই তারা টেলিভিশনের পর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ে করে এসেছেন। এবারে চুপি চুপি মানালির সিঁথিতে সিঁদুর দিয়ে অভিনেত্রীকে বিয়ে করলেন রোহন। নবদম্পতির ছবি এখন সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
তবে তাদের বিয়ের খবর শুনে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। কারণ রোহন ইতিমধ্যেই অন্য এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছেন, গুঞ্জনে সেটাই শোনা গিয়েছে। আর অন্যদিকে মানালি তো আগে থেকেই বিবাহিত। তাহলে কি করে একে অপরের সঙ্গে বিয়ে করলেন তারা? টলি পাড়ায় কান পাতলেই শোনা যায় অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে রোহনের প্রেমের সম্পর্কের কথা। অন্যদিকে, মানালি পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের স্ত্রী।
হঠাৎ করে কি হলো তাদের সম্পর্কে যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সম্পর্কে জড়ালেন দুজনে। মানালি তো দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ইতিমধ্যে বড় পর্দাতেও পা রেখেছেন। পাশাপাশি রোহনও বেশ কয়েক বছর হল ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন। ইতিমধ্যেই বেশ কিছু ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজও কাজ করেছেন। তাদের মধ্যে যে সেই সূত্রে পরিচয় রয়েছে সেটা তো অবাক করা বিষয় নয়। কিন্তু হঠাৎ করে কবেই বা তারা সম্পর্কে জড়ালেন যে বিষয়টা বিয়ে অব্দি গড়িয়ে গেল? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকল নেটিজেনদের মাথায়।
আরও পড়ুনঃ ‘কিশমিশ’ থেকে ‘খাদান’ দেবের সঙ্গে একের পর এক ছবিতে মিলেছে সাফল্য! তবুও সুরকার নীলায়নের জীবনে ছন্দপতন
আসল সত্যিটা হল, রোহন এবং মানালি বিয়ে করেছে ঠিকই, তবে বাস্তবে নয়, রিল লাইফে। সান বাংলার মিউজিক্যাল শো ‘প্রাণের উৎসব’-এ দুজনেই সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ‘প্রাণের উৎসব’ শো-এর চিত্রনাট্য অনুযায়ী রোহন এবং মানালি এক পাড়ার বাসিন্দা। সেই অনুযায়ী, সেই পাড়ার ছেলে পাড়ার মেয়েকে বিয়ে করেছে। রোহন মানালিকে সিঁদুর পরায় এবং দুজনের বিয়ে হয়। সেই বিয়ের ছবিই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে।

