প্রেমের গুঞ্জনে সিলমোহর! বিয়ের মরসুমেই চুপি চুপি বিয়ে সারলেন ফুলকি! মনের মানুষকে পাশে নিয়ে সেই মুহূর্ত ভাগ করে নিলে দিব্যানী!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। প্রায় প্রতি সপ্তাহতেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রাখে এই ধারাবাহিক। ধারাবাহিকের ফুলকি এবং রোহিতের জুটি প্রত্যেকের ভীষণ পছন্দের। ফুলকি চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যানী মন্ডল (Devyani Mondal)। অভিনয় জগতে একেবারেই নবাগতা অভিনেত্রী দিব্যানী। তবে প্রথম ধারাবাহিকেই দর্শকের মন দারুণ জয় করে নিয়েছেন অভিনেত্রী।
ফুলকির জীবনে যেমন কি হচ্ছে সেই নিয়ে দর্শকদের বেশ আগ্রহ। তেমনি অভিনেত্রী দিব্যানীর ব্যক্তিগত জীবনে কি হচ্ছে সেই নিয়েও দর্শকদের কিন্তু বেশ কৌতূহল রয়েছে। একাধিক ফ্যান পেজ থেকে সেই নিয়ে মাঝে মধ্যেই পোস্ট দেখা যায়। ফুলকির জীবনে যেমন তার রোহিত স্যার রয়েছেন তেমনি দিব্যানীর জীবনেও কিন্তু তার মনের মানুষ রয়েছে। টলিপাড়ায় কান পাতলেই জনপ্রিয় অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়।
এমনকি দুজনে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় আড্ডা মারতে দেখা করতে যায়। সেই সব ছবিগুলো দেখেই দর্শকদের মনে আরো সন্দেহ শুরু হয়। দুজনে একসঙ্গে কখনো ছবি পোস্ট না করলেও দর্শকেরা ঠিকই দুয়ে দুয়ে চার করে নেন। তবে এখানে সবাইকে চমকে দিয়ে চুপিসারেই মনের মানুষের সঙ্গে বিয়ে সেরে ফেললেন দিব্যানী।
বর্তমানে অভিনেত্রী প্রেমের সম্পর্ক রয়েছেন টেলিভিশনের পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তীর সঙ্গে। অভিনেতাকে বিভিন্ন ধারাবাহিকের গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখতে পেয়েছি আমরা। বর্তমানে যাকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাচ্ছে। সোনা এবং রুপার নায়ক হয়ে এন্ট্রি নিয়েছিলেন অভিনেতা। এছাড়াও নিম ফুলের মধু ধারাবাহিকে পর্নার ভাইয়ের চরিত্র দেখা গিয়েছে তাকে। বেশ কিছুদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। একে অপরের ছবিতে কমেন্ট করতেও দেখা যায় তাদের মাঝেমধ্যে। তবে এবার নেটিজেনদের চোখের আড়ালেই বিয়ে সেরে ফেললেন তারা।
ছবিটা দেখা যাচ্ছে দিব্যানীর পরনে রয়েছে লালপাড় হলুদ রঙের শাড়ি। গা ভর্তি গয়না এবং সিঁথি ভর্তি সিঁদুর। অন্য দিকে ঋষভের পরনে রয়েছে ধুতি পাঞ্জাবি। এই সুন্দর ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। দুজনকে যে একসাথে কতটা সুন্দর লাগছে কত সুন্দর ভাবে মানিয়েছে একে অপরের সাথে সেটা কমেন্ট বক্সে জানিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুনঃ দীর্ঘ ৯ বছরের প্রেমে বিচ্ছেদ! রুবেলের আগে কার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্বেতা! কেনই বা ভেঙেছিল সেই দীর্ঘ প্রেম?
তবে এই ছবিটা বাস্তবে নয় পুরোটাই এডিট করা। আসলে ফ্যানরা দুজনকে একসঙ্গে দেখতে এতটাই ভালবাসেন যে তারা নিজেদের মতো দিব্যানী এবং ঋষভের দুটি ছবি একত্রে এডিট করে সোশ্যাল মিডিয়ায় একটি ফ্যান পেজ থেকে পোস্ট করেছেন। আর সেই ছবি বর্তমানে ভাইরাল। বাস্তবে এখনো দুজন দুজনের সাথে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে দুজনে যে সম্পর্কে রয়েছেন সে কথা তাদের কমেন্ট দেখেই বোঝা যায়।


