কাটছে না অন্ধকার! হৈমন্তীর পর এবার বিয়ে ভাঙতে তৎপর রিকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। একের পর এক নতুন নতুন চমকের কারণে দর্শকদের মন জয় করে নিয়েছিল ধারাবাহিকটি। ধারাবাহিকে অভিষেক বসু (Abhishek Bose) ও দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। তবে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। পারমিতা ও অংশুর বিয়ে নিয়েই বর্তমানে জমে ক্ষীর ফুলকি।
তবে শত চেষ্টা করেও যেন কাটছে না অন্ধকার। একের পর এক সমস্যা এসেই চলেছে অংশু পারমিতার বিয়েতে। একদিকে জেঠিমনি অন্যদিকে রিকি বিয়ে ভাঙতে যেন কোমর বেঁধে লেগে পড়েছেন সকলে। ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ছেলের বউয়ের বিয়ে আটকাতে বউমাকে রথের ঘরে আটকে রেখেছিলেন হৈমন্তী। যদিও শেষমেশ সঠিক সময়ে এসে পারমিতাকে উদ্ধার করে রোহিত, ফুলকি ও অংশু।
ফুলকি আজকের পর্ব ৩১ আগষ্ট (Phulki Today Episode 31 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পারমিতাকে উদ্ধার করলেও বেশ খানিকক্ষণ হয়ে যাওয়ার পরও জ্ঞান ফিরছে না পারমিতার। আর সেই নিয়েই দুশ্চিন্তা করতে থাকে ফুলকি। এদিকে জ্ঞান ফিরলেই পারমিতার বিয়ে অংশুর সঙ্গে হয়ে যাবে এই দুশ্চিন্তাই করতে থাকে হৈমন্তী। যদিও জেঠিমাকে ধরে দেখে দেয় কাবেরী। তবে বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে পারমিতার।

চোখ খুলেই সবাইকে তার ঘরে দেখে ভীষণ অবাক হয় সে। বাড়ির থমথমে পরিবেশ, সকলের শুকনো মুখ দেখে পারমিতা আন্দাজ করতে পারে রায় চৌধুরী বাড়িতে কিছু একটা ঘটেছে। একথা বুঝতে পেরেই বিছানা থেকে নেমে প্রশ্ন করতে থাকে সকলকে। সে মনে করার চেষ্টা করে কি হয়েছিল। কিন্তু জল খাওয়ার পর তার সঙ্গে কি ঘটেছে কিছুই মনে নেই পারমিতার। জেঠিমনির কথাটা জানলে মন ভেঙে যাবে পারমিতা। সেকথা বুঝেই ফুলকি ঠিক করে নেয় দিদিকে এখন কিছুই বলা যাবে না।
আরও পড়ুন: “আমি কস্মিনকালেও বড় সাংবাদিক ছিলাম না, সবটাই লোক দেখানো!” -নিজের সাংবাদিক সত্ত্বা নিয়ে বিস্ফোরক কৃষ্ণকিশোর!
পারমিতার বিয়ে ভাঙতে নতুন প্ল্যান করল রিকি
তখন অংশু বলে দোকানের খারাপ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আর সেই জলই খেয়েছিল পারমিতা। তাই সকলে দুশ্চিন্তায় পড়ে গেছিল। সবটা শুনে নিশ্চিন্ত হয় পারো। তারপরই তাকে সাজিয়ে দেয় ফুলকিরা। বাড়ির পরিস্থিতির কথা মাথায় রেখে জেঠুমণি বলেন অংশুকে বরণ করবে ফুলকি। আর সেকথা শুনেই ভীষণ খুশি হয় ফুলকি। এদিকে অংশুর বাড়িতে ফোন করে অংশুর বাবা মাকে সবটা জানিয়ে দেয় রিকি। তারাও রওনা দেয় রায় চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। এদিকে অংশুকে বরণ করে নেয় ফুলকি। তারপর শুভ দৃষ্টির সময় পারমিতাকে দেখে মুগ্ধ হয়ে যায় অংশু। অংশু বাবা মা কি ভেঙে দেবে অংশু, পারমিতার বিয়ে? জানা যাবে আসন্ন পর্বে।

