“আমি কস্মিনকালেও বড় সাংবাদিক ছিলাম না, সবটাই লোক দেখানো!” -নিজের সাংবাদিক সত্ত্বা নিয়ে বিস্ফোরক কৃষ্ণকিশোর!

বাংলা বিনোদন (Entertainment) জগতের খ্যাতনামা অভিনেতা তিনি। একটানা কাজ করেছে একের পর এক ধারাবাহিকে। কাজ করছেন বেশ কয়েকটি বাংলা সিনেমাতেও (Bengali Cinema)। তার অভিনয় দেখে বরাবরই মুগ্ধ হয়েছেন বাঙালি দর্শকরা। নায়িকার বাবা বা নায়কের বাবার ভূমিকাতেই প্রধানত তাকে দেখেছেন দর্শকরা। তবে যে কোন চরিত্রকেই অবলীলায় দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় (Krishna Kishor Mukherjee)।

বর্তমানে জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। সার্থকের বাবার ভূমিকায় তার অভিনয় ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। স্রোতের সঙ্গে সার্থকের মিল করার জন্য একের পর এক তিনি যা কান্ড করছেন পর্দায় সেটা ভীষণ উপভোগ করেছেন দর্শকরা। এমনকি রাইয়ের অসুস্থতার সমস্ত খবরও বহন করতে রাজি হয়েছেন তিনি। স্রোতের কথা ভেবে দ্বিতীয়বার চিন্তা না করেই বউমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সার্থকের বাবা।

Bengali actor

তবে ছোটপর্দায় আজও তিনি জনপ্রিয় মেঘের বাবা অনিন্দ্য হিসেবে। ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে রাতারাতি দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। ধারাবাহিকটির মাধ্যমে একপ্রকৃত বাবার উদাহরণ দর্শকদের সামনে তুলে ধরেছেন অভিনেতা কৃষ্ণকিশোর। আর সেই কারণেই চলতি বছরে জি বাংলার সোনার সংসারে সেরা বাবার পুরস্কারটি পেয়েছিলেন তিনি। তবে এছাড়াও গানের ওপারে, সত্যজিতের প্রিয় গল্প ধারাবাহিকেও তাকে দেখেছেন দর্শকরা।

তবে অনেকেই জানেন না বর্তমানে বাংলা ধারাবাহিক ও সিনেমার এই দক্ষ অভিনেতা একসময় খ্যাতি পেয়েছিলেন সংবাদ সঞ্চালক হিসেবে। বেশ কয়েকবছর এই পেশার সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। তবে সঞ্চালক হিসাবে দর্শকের কাছে প্রশংসা পেলেও নিজেকে একজন সঞ্চালক মনে করেন না অভিনেতা। কিন্তু কেন? সম্প্রতি এই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা।

সংবাদ মাধ্যমকে কি বলেছেন কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়?

সম্প্রতি ইউটিউবে ভেসে উঠেছে তার একটি সাক্ষাৎকারে ভিডিও। সেখানেই এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অভিনেতা। সাংবাদিকদের সাক্ষাৎকারে অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায় বলেছেন “টিভির ওপারের দর্শক মনে করতেন কৃষ্ণকিশোর অনেক বড় সাংবাদিক, অনেক খবর জানেন এবং পরিবেশন করেন। কিন্তু আমি তা মনে করি না। কারণ যখন আমি সঞ্চালনা করতাম, সবটাই স্ক্রিপ্টেড ছিল।”

আরও পড়ুন: একি কান্ড! সার্থক স্যারের সাথে স্রোতের বিয়ে দিল অনির্বাণ! মিঠিঝোরায় নতুন মোড় 

অভিনেতা আরও বলেছেন “অন্য কেউ খবর লিখে দিত, সংগ্রহ করে দিত আর আমি কেবল অনর্গল বলে যেতাম। সেটা অন্যদের কৃতিত্ব। আমি শুধুমাত্র নিজেকে সংবাদপাঠ অনুষ্ঠানের মুখ বলে মনে করি। খবর পড়াটা একটা অভিনয়। তখন আমি বুঝতে পারি আমি তো একজন অভিনেতা। তখন অভিনয় পেশাটাকেই বেছে নিই।”

Back to top button