আর কোন লুকোচুরি নয়, মধুবনীর সামনে এসে তাকে নিজের মনের কথা জানিয়ে দিলো ঋকদেব!

এই মুহূর্তে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের সবথেকে বড় হাতিয়ার টেলিভিশনকে (Bengali Television) কেন্দ্র করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, নানা স্বাদের বিনোদন। আর সেই বিনোদনের ওপর ভিত্তি করে মানুষ নিজের অবসর সময় অতিবাহিত করছেন। এই বিনোদন দায়ক অনুষ্ঠান গুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক প্রদর্শনে জনপ্রিয় একটি চ্যানেল হলো জি বাংলা (Zee Bangla)।
বেশ কিছুদিন হল জি বাংলার পর্দায় শুরু হয়েছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক যার নাম “কে প্রথম কাছে এসেছি” (Ke prothom kache esechi)। তারপর এই ধারাবাহিকের প্রথম প্রোমো প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা উৎসুক হয়ে উঠেছিলেন ধারাবাহিকটি দেখার জন্য। এই প্রচার ভিডিওতে যে গল্প প্রদর্শন করা হয়েছিল তার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন দর্শক মহল।
কে প্রথম কাছে এসেছি (Ke prothom kache esechi) ধারাবাহিকে নায়িকার চরিত্রের অভিনয় করতে দেখা যাচ্ছে জি বাংলার গৌরী এলো ধারাবাহিক খ্যাত জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে। এই গল্পটি একজন একা মায়ের লড়াই নিয়ে গড়ে উঠেছে। একজন মা কিভাবে একা সবদিক সামলে নিজের সন্তানকে বড় করে তুলতে পারে তারই একটি ছোট্ট নিদর্শন দিচ্ছে এই ধারাবাহিক।
মধুবনীকে প্রেমের প্রস্তাব দিল ঋকদেব
প্রত্যেকটা মানুষের জীবনে শেষ বয়সে পাশে থাকার জন্য একজন মানুষের প্রয়োজন হয়। যে মানুষটা সব সময় তার সামনে থাকা মানুষটার খেয়াল রাখবে। বিপদে-আপদে পাশে থাকবে। মধুবনীর জীবনের সব সময় ঠিক সেইরকমই একটা মানুষ হয়ে উঠতে চেয়েছে ধারাবাহিকের নায়ক ঋকদেব। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে।
আরো পড়ুন: কাঁকনকে বাঁ’চাতে ভ’য়ংকর ফাঁ’দ পাতলো জগদ্ধাত্রী! জীবনের ঝুঁ’কি নিয়ে অপরাধীদের ডেরায় জ্যাস! চেষ্টা করেও তাকে আটকাতে পারল না বৈদেহি!
এই প্রচার ভিডিওতে দেখা যায়, একটা অন্ধকার ঘরে ঋকদেবকে খুঁজছে ধারাবাহিকের নায়িকা মধুবনী। এমন সময় তার পাশে আলোর মতন এসে উপস্থিত হয় ধারাবাহিকের নায়ক ঋকদেব। এরপর সে মধুবনীর সামনে হাঁটু গেড়ে বসে মধুবনীকে নিজের মনের কথা বলে। সে জানায় সারা জীবন সে মধুবনীর পাশে থাকতে চায়। মধুবনী কি ঋকদেবকে গ্রহণ করবে! এখন সেটাই দেখার বিষয়।

