‘গায়ে ধুম জ্বর, প্যারাসিটামল খেয়ে শুটিং করেছি!’ অভিনয় জীবনের এক টুকরো কঠিন অভিজ্ঞতা ভাগ করে নিলেন রণজয় বিষ্ণু!

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেতার রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। কখনো তার প্রেম জীবন নিয়ে নাড়াঘাটা হয়েছে, আবার কখনো তার বর্তমান সময়ের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। তবে এসব কোন কিছুই বিশেষ গুরুত্ব দেননি রণজয়। তিনি এখন তার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) তে অনিকেতের ভূমিকায় অভিনয় করতে।
দর্শকেরা প্রত্যেকেই জানেন যারা ধারাবাহিককে অভিনয় করে তাদের কত কত ঘন্টা শুটিং ফ্লোরে কাটাতে হয়। অনেক সময় তো অভিনেতা-অভিনেত্রীদের শ্বাস নেওয়ার সময় টুকু থাকে না। রাত দশটা এগারোটা অব্দি শুটিং করার পর পরের দিন আবার সকালবেলা আটটা নটায় শুটিং সেটে পৌঁছাতে হয়। আর এই অল্প সময়ের মধ্যে তাদের ঠিকঠাক ভাবে বিশ্রাম হয় না।
এবারে এক সাক্ষাৎকারে শুটিংয়ের সেটের সেই সত্যতার কথাই তুলে ধরলেন রনজয়। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা পেট খারাপ যাই হোক না কেন শুটিং ফ্লোরে তাদের আসতেই হয়। কোন রকম ছুটি নেই তাদের। অভিনেতার কথা অনুযায়ী সাক্ষাৎকারে বলেন, ‘এখন আর জ্বর বা শরীর খারাপ হলেও বলি না। দুদিন আগেও মারাত্মক জ্বর ছিল, প্যারাসিটামল খেয়ে শুটিং করেছি। সত্যি এ আসার পরেই ১০৪ জ্বর উঠে গেছে। সেই জ্বর আর নামছে না। তার মধ্যেই শুটিং করেছি।’
অভিনেতা আরও বলেন, ‘পরের দিন কিছুটা সময় বিশ্রাম দেওয়া হয়েছিল। বিকেলের দিকে শুটিং ফ্লোরে এসেছিলাম। তারপর দিন থেকে আবার যেরকম শুটিং চালু সেরকমই করতে হয়েছে। ছুটি আমাদের থাকে না। আমরা সকালে এপিসোড করে রাত্রে সেই এপিসোড দর্শক দেখতে পায়, এমনও হয়েছে আমাদের।’
আরও পড়ুনঃ মনের মানুষের হাত ধরে বিয়ের পিঁড়িতে পারুল! চুপিসারেই বিয়ে সারলেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী?
এর আগে বহু অভিনেতা অভিনেত্রী কাছে এই অভিযোগ শোনা গিয়েছে। যার ফলে অনেকেই ধারাবাহিক জগত থেকে সরে দাঁড়িয়েছেন। এত দখল স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের শরীরের পক্ষে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। যার কারণে টেলিভিশন থেকে সরে এসেছেন অনেকে।

