মনের মানুষের হাত ধরে বিয়ের পিঁড়িতে পারুল! চুপিসারেই বিয়ে সারলেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী?

জি বাংলার পর্দায় (Zee Bangla) কদিন আগেই শুরু হওয়া নতুন ধারাবাহিক গুলির মধ্যে একটি হল পরিণীতা (Parineeta)। জি বাংলা প্রোডাকশন হাউজের পক্ষ থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ আগেই। ইতিমধ্যেই ধারাবাহিকটি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী (Ishani Chatterjee) এবং অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh)

উদয় অভিনয় জগতে পরিচিত হলেও ঈশানির এটাই প্রথম কাজ। মডেলিং দিয়ে নিজের যাত্রা শুরু করে ঈশানি। তারপরই সুযোগ আসে পরিণীতা ধারাবাহিককে অভিনয় করার। এই ধারাবাহিকের হাত ধরে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। পেয়েছেন দর্শকদের বিপুল ভালোবাসা।

এবারে অভিনেত্রীর জীবনে শুরু হতে চলেছেন নতুন অধ্যায়। এর আগেও আমরা অভিনেত্রীর মুখে বহুবার তার মনের মানুষ সম্পর্কে বিভিন্ন কথা শুনেছি। প্রেমিকের নাম জানায়নি ঈশানি, তবে তার জীবনেও বিশেষ মানুষ আছে সে কথা বলেছেন। সে কে, কি করে কিছুই জানেন না দর্শক। তবে এবারে মনের মানুষের হাত ধরেই বিয়ের পিঁড়িতে বসলেন ঈশানি, শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

 

View this post on Instagram

 

A post shared by Chandra saha (@chandrasaha5)

ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর পরেই বিয়ে সেরে নিলেন অভিনেত্রী। কনের সাজে ঈশানির সেই লুক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাল বেনারসি, মাথায় লাল ওড়না, কপালে চন্দনের কলকা, গা ভর্তি গয়না পড়ে মিষ্টি কনের বেশে ধরা দিয়েছে ঈশানি। সকলের অজান্তেই মনের মানুষের সাথে বিয়ের সেরেই ফেললেন অভিনেত্রী। ঈশানির বিয়ের খবর ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি। একপ্রকার কাউকে না জানিয়েই চুপিসারে মনের মানুষের সাথে গাঁটছড়া বেঁধেছেন।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! জলসার জনপ্রিয় ধারাবাহিকে ইতি টানছে কর্তৃপক্ষ! রানী ভবানীর আগমনে বিদায় নিচ্ছে গৃহপ্রবেশ!

তবে না ঘটনা বাস্তবে নয় ঘটেছে পুরোটাই রিল লাইফে। আসলে একটি ব্র্যান্ডের হয়ে ফটোশুটের জন্য নব বধূর সাজে সেজেছে ঈশানি। বাস্তবে বিয়ে করেননি অভিনেত্রী পুরোটাই ছিল একটি ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও। তাই চিন্তার কারণেই দর্শকদের না জানিয়ে বিয়ে করছেন না ঈশানি।

Back to top button