রাঙামতি আহেরি মুখোমুখি হতেই নতুন ঝড় নেমে এলো আক্কুর জীবনে

বাংলা নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা এবং অভিনেতা নীলাঙ্কুর। দুজনের জুটি দর্শকমহলে একেবারেই নতুন। তাই দর্শক কতটা এই জুটিকে ভালোবাসা দিচ্ছে সেটাই দেখার অপেক্ষা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সহদেবের হাত থেকে অনেক কষ্টের রাঙামতিকে উদ্ধার করেছে আক্কু। পুলিশ ডেকে এনে সহদেবকে গ্রে’ফতারও করানো হয়েছে। এদিকে অনেকেই অবশ্যই বাড়িতে রাঙামতি ফিরে আসায় বিশেষ খুশি নয়। তবে নমিতা এবং আক্কুর কথা ভেবেই রাঙামতিকে তার গ্রাম থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। নমিতা রাঙামতিকে বড় তীরন্দাজ বানাবে, এটাই তার স্বপ্ন। আর মায়ের স্বপ্নই আক্কুর স্বপ্ন। তাই রাঙামতিকে সবসময় আগলে আগলে রাখছে আক্কু।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১২ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode12 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নমিতারা সবাই বাড়িতে ফিরে আসার পর বাড়িতে সবার জন্য উপহার নিয়ে উপস্থিত হয় আহেরি। আহেরি আশায় বাড়ির প্রত্যেকে ভীষণ খুশি। আহেরি বাড়ির প্রত্যেকের জন্য উপহার নিয়ে এসেছে। কিন্তু আহেরিকে দেখে খুব একটা খুশি হয়নি আক্কুর বাবা। আসলে আক্কু এবং আহেরি লিভ ইন করবে এ কথা শোনার পর থেকে আহেরির ক্ষেপে রয়েছেন তিনি। তাই আহেরিকে খুব একটা বেশি পছন্দ করছে না। তবে হাসি মুখে সবাইকে এক এক করে উপহার দেয় আহেরি।
ওদিকে রাঙামতিকে অদিতি তার ঘর দেখিয়ে দেয় এবং খুব সুন্দর ভাবে আহেরির সঙ্গে মিশে গিয়েছে সে। রাঙামতি অদিতির কথা শুনে বেশ মনে ধরেছে তাকে। এদিকে নমিতা এবং নবারুন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে আহেরিকে মেনে নেওয়া ছাড়া তাদের কাছে আর উপায় নেই। ছেলের ইচ্ছেকে তারা সম্মান জানাতে চায়। আহেরি আক্কু একসঙ্গে ভালো থাকলে তবেই সবাই ভালো থাকবে। কিন্তু নবারুন কিছুতেই বুঝতে চায় না। তিনি চান না আক্কু আহেরি লিভ ইন করুক। তিনি চান যাতে ওরা দুজনে বিয়ে করে তাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে থাকে।
আরও পড়ুনঃ সবার সামনে ধরা পড়ে গেলো ঝিলিক, আঁখিকে বাঁচাতে পারলো না আর
এদিকে রাঙামতি দরজা আড়াল থেকে নবারুন এবং নমিতার সমস্ত কথা শুনে ফেলে। রাঙামতি বুঝতে পারে কোন একটা সমস্যা তৈরি হয়েছে, তার মনে অনেক প্রশ্ন ভিড় করতে থাকে। সে ভাবতে থাকে কেন তাদের সঙ্গে একসাথে থাকতে চায় না আহেরি। এদিকে আহেরি সকলের জন্য এক এক করে উপহার এনে দেয়। সে মনে করে রাঙামতির জন্যও উপহার নিয়ে এসেছে। এবারে দেখার অপেক্ষা রাঙামতির সঙ্গে দেখা হওয়ার পর গল্পের মোড় কোন দিকে ঘোরে।

