সবার সামনে ধরা পড়ে গেলো ঝিলিক, আঁখিকে বাঁচাতে পারলো না আর

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ধারাবাহিকে দুটি জুটি দেখা যাবে ভবিষ্যতে। ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখি ঝিলিক দুজনে দুজনে মুখোমুখি হয়েছে। এতবছর পর দুই যমজ বোন এক হয়েছে। দুজন একসাথে হওয়ার পরে একে অপরের জন্য একটা অন্যরকম টান অনুভব করছে আঁখির সমস্ত দুঃখের কথা শুনে ঝিলিকের তো খুব কষ্ট হচ্ছে তার জন্য। এদিকে আঁখি বাড়ি থেকে বেরিয়েছে শুনে তাকে খুঁজতে ছাতা বাড়ি থেকে লোক এসেছে। সেখানে থেকে অনেক কষ্টে তারা আঁখিকে ধরে নিয়ে গিয়েছে। এরপরে আঁখি ঝিলিক দুজনেই জানে আঁখির জন্য কি অপেক্ষা করছে বাড়িতে।

দুই শালিক আজকের পর্ব ১২ অক্টোবর (Dui Shalik Today Episode 12 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে আঁখি বাড়িতে যাবার পর তো রাইমা এবং তার শাশুড়ি মিলে আঁখির উপরে অ’ত্যাচার করতে থাকে, আঁখিকে মা’রধর করতে থাকে। এমনকি প্রিয়রঞ্জনবাবুর কথাতে আঁখিকে কড়া ডোজ এর ওষুধ দিয়ে তার মুখ থেকে অচৈতন্য অবস্থায় সব কথা জানতে চায়। এরপর আঁখি মুখে কিছু জানতে না পেরে তাকে মা’রধর করে ফেলে রাখে মেঝেতে। কিন্তু ঠিক তখনই আঁখির কাছে থাকা সেই মোবাইল ফোনটি বেজে ওঠে যেটা ঝিলিক তাকে দিয়েছিল। মোবাইল ফোনের আওয়াজ রাইমার সন্দেহ হতে থাকে, সে আঁখির ঘরে দেখতে যায়। ঠিক তখনই তার মেয়ে এসে রাইমার ফোনটা থেকে হাতে দেয়। রাইমা ভাবে হয়তো সে ভুল শুনেছে এই ভেবে ছেড়ে চলে যায়। এই যাত্রায় আঁখি তো বেঁচে যায়।
এদিকে ঝিলিক তো আঁখির চিন্তায় চিন্তায় অস্থির হতে থাকে। যেই ঝিলিক বাড়ি থেকে বেরোতে যাবে অমনি তার মা-বাবা এসে পড়ে, ঝিলিক মাকে দেখে তো বেশ ঘাবড়ে যায়। কারণ তার মা কাল সারাদিন তার খোঁজ খবর করেছে। এদিকে সমস্ত কান্ড জানতে পেরে গিয়েছে তার মা। যেহেতু ঝিলিক তার নিজের মেয়ে নয়, কিন্তু জন্মের সময় থেকে বুকে আগলে করে মানুষ করেছেন তিনি তাই জন্য ঝিলিককে হারানোর ভয় সবসময় তার মধ্যে কাজ করে। তাই মেয়েকে আগলে আগলে রাখতে চায়। কিন্তু ঝিলিক তো ঘরে ব’ন্দি থাকার মেয়ে নয়। দেবা আবার সবাইকে বলেছে ঝিলিক গিয়েছিল ছাতা বাড়িতে এবং ছাতা বাড়ির লোক ঝিলককে তুলে নিয়ে যেতে এসেছিল। এটা শুনে তোর ঝিলিক এর মা আরো ঘাবড়ে যায় এবং কা’ন্না করতে থাকে। কিন্তু ঝিলিক কাউকে বোঝাতে পারে না যে যারা আসলে তাকে ঝিলিক ভাবছে সে আঁখি।
আরও পড়ুনঃ আবারো বি’পদের মুখে আদি! আনন্দী চেয়েও রক্ষা করতে পারল না
ঝিলিকের মা এমন ভাবে কা’ন্নাকাটি থাকে যে ঝিলিক এবং দেবার সন্দেহ হয় তার মাকে দেখে। হঠাৎ করে ঝিলিকের মা এরকম কেন করছে সেটাই হল প্রশ্ন। আসল সত্যিটা তো কেউই জানে না। এরপর ঝিলিক আঁখির খোঁজ নেওয়ার জন্য ছাতা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আঁখির কথা সরাসরি জানায় না বাড়িতে, ঝিলিকের এই নতুন বন্ধুর কথা শুনে দেবার সন্দেহ হয় সে ঝিলিককে ফলো করতে থাকে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।

