আহেরির মনকে বি’ষিয়ে দিল বৃন্দা! আক্কুকে ভুল বুঝল আহেরি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা আক্কুর সাথে তার এক বন্ধুর পার্টিতে উপস্থিত হয়েছে কিন্তু রাঙার জন্য নতুন করে বিপদ সাজিয়ে রেখেছে বৃন্দা এবং ময়না। বৃন্দা নিজের বন্ধুকে দিয়ে রাঙাকে মোড় খাইয়ে নেশা করিয়ে সবার সামনে অপমানিত করতে চেয়েছে। কিন্তু সেই ফাঁদে পা দেওয়ার মেয়ে নয় রাঙা। নেশা হওয়া তো দূর, বরং ওই পার্টিতে আক্কু এবং রাঙা একসঙ্গে নাচ করেছে। রাঙা নিজের গান এবং নাচের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali television, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 1 December, দুই শালিক আজকের পর্ব ১ ডিসেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ৮ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 8 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পার্টিতে রাঙার চিন্তায় আক্কুর ঠিকমতো খাওয়া-দাওয়া হয়নি। যার কারণে বাড়িতে আসার পরেই দুজনই বেশ খিদে পেয়ে যায়। প্রথমে নিজের খিদের কথা রাঙাকে বলতে না চাইলেও রাঙা জোর করায় আক্কু জানায় তারও খুব খিদে পেয়েছে। এরপর রাঙা ফ্রিজ খুলে দেখতে থাকে বাড়িতে কোন খাবার জিনিস আছে কিনা, তাহলে সেটাই গরম করে খেয়ে নেবে দুজনে মিলে। কিন্তু বাড়িতে কোন খাবারই বেচে নেই, তাই রাঙা আক্কুকে বলে অদিতি তাকে পাস্তা বানানো শিখিয়েছে। এক্ষুনি রাঙা বানিয়ে আনছে আক্কুর জন্য।

আহেরিকে উস্কে দেয় বৃন্দা

এদিকে রাতের বেলা রান্নাঘরে আওয়াজ পেয়ে ঘুম ভেঙে নিচে কারা আছে সেটা দেখতেই নিচে যায় বৃন্দা। নিচে গিয়ে দেখে আক্কু এবং রাঙা দুজনে রয়েছে। রাঙা আক্কুর জন্য পাস্তা বানাচ্ছে। তখনই বৃন্দার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়, সঙ্গে সঙ্গে মাঝরাতে আহেরিকে ফোন করে ভিডিও কলে সমস্ত কিছু দেখায়। আর আহেরিকে বলে রাঙা এবং আক্কু পার্টি থেকে ফিরে এসে ক্যান্ডেল লাইট ডিনার করছে। পার্টিতে তারা একসঙ্গে নাচানাচিও করেছে। আর এই সমস্ত কথা শুনে মন খারাপ হয়ে যায় আহেরির। আহেরির কষ্টের সুযোগ নিয়ে বৃন্দাও তাকে বেশি করে উস্কে দিতে থাকে।

আরও পড়ুনঃ বউকে ছেড়ে পরকীয়া করে সেরা নায়ক হলো অনিকেত! ট্রোলের মুখে কোন গোপনে মন ভেসেছে

এরপরে আক্কুর খাওয়া হয়ে গেল আক্কু ঘরে যেতে চাই এবং রাঙাকে খেয়ে নিতে বলে। কিন্তু রাঙা আক্কুর জন্যই রান্না করেছিল পাস্তা, আর তাকে সমস্তটা দিয়ে দিয়েছে। নিজের জন্য কিছুই বাঁচিয়ে রাখেনি। তখন সেটা শুনে আক্কু রাঙাকে নিজের প্লেট থেকে খাবার জন্য বলে, সে এঁটো করে খায়নি, রাঙা এখান থেকে খেতে পারে। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button