বউকে ছেড়ে পরকীয়া করে সেরা নায়ক হলো অনিকেত! ট্রোলের মুখে কোন গোপনে মন ভেসেছে

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি হলো ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। বেশ কয়েক মাস ধরে এই ধারাবাহিক চলছে টেলিভিশনের পর্দায়। শুরু থেকে আস্তে আস্তে করে ধারাবাহিকটি দর্শকের মনে বেশ ভালই জায়গা দখল করে নিয়েছে। বর্তমানে তো এই ধারাবাহিক দর্শকদের বিশেষ পছন্দের একটি ধারাবাহিক। শ্যামলী এবং অনিকেতের জুটি দর্শকদের পছন্দের। শ্যামলী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) এবং অনিকেত এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণজয় বিষ্ণু (Ronojay Bishnu)

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকে অনিকেত এবং শ্যামলীর সম্পর্কের ওঠা পড়ার গল্প দেখানো হচ্ছে।

 

actor

ট্রোলের মুখে রণজয় বিষ্ণু

সম্প্রতি টিভি নাইন বাংলার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ঘরের বাইস্কোপ নামের একটি অ্যাওয়ার্ড ফাংশন। যা প্রতি বছরই ছোট পর্দা এবং বড় পর্দার তারকাদের নিয়ে আয়োজিত হয়। একই ছাদের তলে উপস্থিত থাকে বড় পর্দা এবং ছোট পর্দার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। বিভিন্ন বিভাগে অভিনেতা অভিনেত্রীদের পুরষ্কৃত করা হয়ে থাকে।

actor

আর এই বছরের অ্যাওয়ার্ড ফাংশনে ধারাবাহিকের সেরা নায়কের চরিত্রে অভিনয় করার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু, ধারাবাহিকের যার নাম অনিকেত। তবে এই বিভাগে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে পড়তে হয়েছে অনিকেত অর্থাৎ অভিনেতা রণজয়কে। আসলে ধারাবাহিকে অনেকে যেমন ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এভাবে দেখতে গেলে সেরা নায়কের জন্য অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতাই নেই তার।

 

View this post on Instagram

 

A post shared by RANO JOY (@rano_joy22)

ধারাবাহিকে অনিকেত শ্যামলীকে বারবার অবিশ্বাস করে। নিজের ইগোর জন্য অন্য মেয়ের কাছে সংসার করতে যায়। তার প্রাক্তনের কাছে ফিরে গিয়েছে তার বর্তমান স্ত্রীকে অপমান করে। বারবার শ্যামলীকে অপমান করেছে। আর সেই জন্যই অনিকেতকে সেরা নায়ক হিসেবে মানতে পারছেন না দর্শক। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অভিনেতাকে সমালোচনার শিকার হতে হয়েছে।

আরও পড়ুনঃ হঠাৎ করে ভিড়ের মাঝে রচনার সাথে একি করে বসলেন কাঞ্চন! চোখ কপালে উঠলো নেটিজেনদের!

Back to top button