স্বপ্ন পূরণ হতেই রাঙামতির জীবনে নেমে এলো অন্ধকার! টানটান উত্তেজনামায় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি নতুন ধারাবাহিক হল ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা মন্ডল এবং অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। মডেলিং জগত থেকে অভিনয় জগতে পা রেখেছেন মনীষা। আর নীলাঙ্কুর অভিনয় জগতে বেশ কয়েক বছর ধরেই অভিনয় করছেন। এছাড়া ধারাবাহিকের অন্যান্য চরিত্রে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙামতিকে নমিতা দামি তীর ধনুক উপহার দেওয়ায় তার বড় বউ, মেজো ছেলে সকলেই রেগে গিয়েছে। তার ওপরে আক্কি ডিনার টেবিলে বসে রাঙামতিকে বৃন্দার অপমানের হাত থেকে বাঁচিয়েছে। বৃন্দা রাঙামতিদের গরীব ছোটলোক বলে অপমান করলে বড় বৌদিকে যোগ্য জবাব দিয়েছে সে। এরপর এই সকলের সামনে আক্কি তার ভালোবাসার মানুষের কথা জানানোর পর সকলেই বেশ খুশি হয়ে আক্কির বিয়ের জন্য প্ল্যান করতে থাকে। কিন্তু তার মাঝে আক্কি জানায় সে এখনই বিয়ে করতে চায় না, আহেরী তার সঙ্গে লিভিং করতে চায়। এ কথা শুনে তো পরিবারের সকলের মুখ থমকে যায়।

Bengali serial

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ৪ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 4 October)

ধারাবাহিকের আজকের প্রথম পর্বে দেখা যাবে রাঙামতি তার বাবাকে নিয়ে বাজে স্বপ্ন দেখায় সকালবেলা বাবাকে জড়িয়ে কাঁদতে থাকে তবে আজ তার তীরন্দাজ প্রতিযোগিতার ট্রায়ালের দিন। তাই তার বাবা তার মনে সাহস যোগায়। ওদিকে আক্কির বাবা ঠিক করেছিল সকালে সবাইকে নিয়ে রাঙামতিদের জঙ্গল পাহাড় সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে। কিন্তু আগের দিন ছোট ছেলের কথা শুনে তিনি অনেক ভেঙে পড়েছেন। আক্কিকে তিনি অনেক ছোট থেকেই আদর যত্ন এবং ভালোবাসার মানুষ করেছে। তার ছোট ছেলে তার গর্ব। ছোট থেকেই আক্কি পড়াশোনায় বেশ ভালো মেধাবী ছাত্র ছিল। তাই অনেক কষ্ট করে হলেও আক্কিকে পাইলট বানিয়েছেন তার বাবা।

আক্কির মা বাবা যখন তাদের ঘরে এই সমস্ত নিয়ে আলোচনা করছিল তখন আক্কি বাইরে থেকে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে নেয় এবং মনে মনে একটু খারাপই লাগে তার। অন্যদিকে রাঙামতি এসে সকলকে ডাকতে থাকে। কারণ দেরি হয়ে গেল জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে অনেক সময়। তারপর রাঙামতির বাবা বাড়ির সকলকে নিয়ে জঙ্গল পরিদর্শনে বেরিয়ে পড়ে। আর নমিতা রাঙামতিকে নিয়ে যায় ট্রায়াল পরীক্ষায়। রাঙামতিকে আজ সে কিছুতেই একা যেতে দেবে না। আজ সে তার সাথে যাবে বলে ঠিক করেছে।

আরও পড়ুনঃ জলসায় বাজিমাত! প্রথম পাঁচ এর শুরু থেকে শেষ জলসাময়! দেখে নিন আজকের টিআরপি তালিকা

এদিকে রাঙামতির বাবা প্রত্যেকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায়। প্রত্যেককে নিজের মতো করে করে জঙ্গল ঘুরে ঘুরে দেখে। তখনই আক্কির ফোনে আহেরির ফোন আসে। আক্কি তাকে সমস্ত ঘটনা খুলে জানায় আহেরি তাকে বলে সে যেন পুরোপুরি চেষ্টা করে বাবাকে রাজি করানোর। সে আজকে তাদের ফ্ল্যাট দেখতে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই ফ্ল্যাটে তারা শিফট হয়ে যাবে। এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ আক্কিকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সকলেই চলে আসে জঙ্গলের একদিকে। আক্কিকে দেখে হঠাৎই চিৎকার করে ওঠে রাঙামতির বাবা রাঙামতির বাবা সবাইকে জানান আক্কির পায়ের তলায় বো’ম, আক্কি পা তুললেই বো’মটা ফেটে যাবে। এবারে দেখার অপেক্ষা কী হতে চলেছে আগামী দিনে।

Back to top button