জলসায় বাজিমাত! প্রথম পাঁচ এর শুরু থেকে শেষ জলসাময়! দেখে নিন আজকের টিআরপি তালিকা

প্রত্যেক সপ্তাহে মূলত বৃহস্পতিবার করেই বাংলা ধারাবাহিকগুলির মধ্যে চলতে থাকা প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়। তাই এই দিনটাই মানুষ বেশ উদগ্রীব হয়ে থাকে বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল জানার জন্য। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় তার মধ্যে দিয়েই দর্শকরা বুঝে যায় তারা যে ধারাবাহিকটিকে পছন্দ করেন সেই ধারাবাহিকটি এই টেলিভিশন জগতে কতটা সফল হচ্ছে। তবে কোন কোন সপ্তাহে বিশেষ কারণবশত বৃহস্পতিবারের বদলে অন্য দিনও এই তালিকা প্রকাশ পেয়ে থাকে।

টিআরপিতে যে ধারাবাহিক গুলি শীর্ষে থাকে সেই ধারাবাহিকগুলি অনেকদিন ধরে নিজেদের সম্প্রচার অবাধে চালিয়ে যেতে পারে। প্রত্যেকটি ধারাবাহিকপ্রেমী মানুষ মন থেকে চান যাতে তাদের পছন্দের ধারাবাহিকগুলো তারা আরো দীর্ঘদিন ধরে দেখে যেতে পারেন টেলিভিশনের পর্দায়। এই টিআরপি তালিকা দেখে তারা বুঝতে পারেন তাদের পছন্দের ধারাবাহিক ঠিক কতদিন তাদেরকে বিনোদন উপহার দিতে পারবে।

এবার তাহলে চটপট দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিকটি কোন জায়গা দখল করতে সক্ষম হয়েছে। বর্তমান সপ্তাহে টিআরপি তালিকায় রাজ করছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক। বাংলার দর্শক মহলকে তাক লাগিয়ে একেবারে প্রথম স্থান দখল করেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫।

দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্টার জলসা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি ধারাবাহিকটি। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.২ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই মেগা।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক উড়ান, জি বাংলার নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী। এই সপ্তাহে ৬.৬ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই তিনটি ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে জি বাংলা চ্যানেলের কোন গোপনে মন ভেসেছে এবং স্টার জলসার শুভ বিবাহ। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪।

1st •• কথা 7.5
2nd •• গীতা LLB 7.4
3rd •• ফুলকি 7.2
4th •• নিম ফুলের মধু, উড়ান, জগদ্ধাত্রী 6.6
5th •• কোন গোপনে, শুভ বিবাহ 6.4

Back to top button