একটা বিপদ কাটতে না কাটতেই নতুন বিপদে রাঙা ! কিভাবে পরিবারকে বাঁচাবে সে?

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বৃন্দা পরিবার দুভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। যেভাবেই হোক সে পরিবারকে আলাদা করেই ছাড়বে। কিন্তু রাঙা থাকতে তো এই সর্বনাশ কিছুতেই হতে দেবে না। সে ভালো মতন জানে বৃন্দাকে কি করে থামানো যায়, তাই সেই পথই অবলম্বন করবে রাঙা।

সেই জন্যই বৃন্দা যখন নিজের মুখেই নিজের পাপ কাজ শিকার করছিল, যখন বলছিল সেই এই সংসার দুভাগ করিয়েছে তখন রাঙা লুকিয়ে বৃন্দার সব কথা রেকর্ড করে রাখে। সেটা দেখিয়েই রাঙা বৃন্দাকে বলে তার হাতে ২৪ ঘণ্টা সময় আছে এরমধ্যে পুরো পরিবারকে এক করতে যদি বৃন্দা সাহায্য না করে তবে রাঙা সবার সামনে এই ভিডিও দেখিয়ে দেবে।
রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ৪ ফেব্রুয়ারি (Rangamoti Tirandaj Today Episode 4 February)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে নবারুণ এবং প্রমিতাকে এক করার জন্য নানান ফন্দি আঁটছে রাঙা, আক্কু সকলে মিলে। এদিকে বৃন্দাও তাদের এই প্ল্যানে সাহায্য করছে বাধ্য হয়ে। কারণ রাঙা না হলে তার সমস্ত কুকীর্তি ফাঁস করে দেবে সকলের সামনে। নবারুণ আর প্রমিতার মধ্যে বৃন্দার জন্যই দূরত্ব তৈরি হয়েছে। তাই বৃন্দাই তাদের দুজনকে আবার এক করে দিতে সাহায্য করছে রাঙা।
আরও পড়ুনঃ মিথ্যে অভিযোগের ভিত্তিতে আবারও পরিচালককে বয়কট! বন্ধ হচ্ছে শুটিং! বিভিন্ন চ্যানেলে বন্ধের মুখে বেঙ্গল টপার মেগা!
এদিকে বাইরে ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রবল ঝড়ে বাইরে আটকে গিয়েছে আক্কুর বড় দাদা সভ্য। তাই বাড়ির বড় ছেলেকে নিয়ে সবাই তো দুশ্চিন্তা করতে থাকে। কিভাবে সে বাড়ি ফিরবে তার কোন বিপদে যেন না হয় সেই নিয়ে সবাই চিন্তা করতে থাকে। কিন্তু নবারুন কিছুতেই কারো কথা শুনতে চায় না। তিনি নিজে বেরিয়ে ছেলেকে খুঁজতে যেতে চায়। সবাই অনেক কষ্ট করে তাকে আটকায়। রাঙা এসে বলে সে বাইরে গিয়ে সভ্যকে ফিরিয়ে আনবে। রাঙা জঙ্গলে মানুষ হয়েছে তার এসব ঝড় বৃষ্টির অভ্যাস আছে তার কিছু হবে না। কিন্তু রাঙাকে বেরিয়ে গেছে দেখে তার পেছনে পেছনে ছুটে যায় আক্কু। তাদেরকে সামলানোর জন্য দৌড়ে যায় বাড়ির জামাই। এবারে দেখার অপেক্ষায় নতুন কোন বিপদ অপেক্ষা করছে রাঙাদের জন্য।

