মিথ্যে অভিযোগের ভিত্তিতে আবারও পরিচালককে বয়কট! বন্ধ হচ্ছে শুটিং! বিভিন্ন চ্যানেলে বন্ধের মুখে বেঙ্গল টপার মেগা!

সরস্বতী পুজোর আগের রাতে ফের আবারও ইন্ডাস্ট্রিতে (Film industry) একই ঘটনার পুনরাবৃত্তি হল। ধারাবাহিকের (Bengali Serial) পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy) এ বার টলিউডের (Tollywood) অন্দরে চলতে থাকা রাজনীতির শিকার হলেন। শীঘ্রই তাঁর নতুন ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা চলছে। জোরকদমে সেট তৈরির কাজ চলছে। আচমকাই শনিবার রাতে শোনা গিয়েছিল, আর্ট সেটিং গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি তাঁর সঙ্গে অসহযোগিতা করছেন। তাঁরা কাজ করতে চাইছেন না।
সোমবার সকালে ফের তাকে অসহযোগিতার সম্মুখীন হতে হয়। পরিচালকের কথায়, “আর্ট সেটিং গিল্ড থেকে সেখানকার সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন আমার সঙ্গে কাজ না করেন।” এই ঘটনা নতুন নয়, এর আগেও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং জয়দীপ মুখার্জির সঙ্গে এই একই ঘটনা ঘটেছে। তিলোত্তমা প্রতিবাদ কাণ্ডের পর থেকেই এই ঘটনা গুলো যেন বারবার ঘটে চলেছে।
পরিচালকের দাবি, কোনও লিখিত নির্দেশ তাঁকে জানানো হয়নি। শিল্প নির্দেশক বিভাগের সদস্যদেরও কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি। শ্রীজিৎ ডিরেক্টর্স গিল্ডের সদস্য। পরিচালকদের সংগঠনের কাছেও লিখিত ভাবে কিছুই জানানো হয়নি। পুরোটাই মৌখিক ভাবে বলা হয়েছে।
শ্রীজিৎ নাকি ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন দ্বন্দ্বের সময় টেকনিশিয়ান-বিরোধী কিছু কথা বলেছিলেন। টেকনিশিয়ানরা তাতে আহত। এই কারণেই তাঁরা শ্রীজিতের সঙ্গে কোনও কাজ করবেন না। এই ঘটনাকে ঘিরে এবারে লাইভ এসে সকলের কাছে সাহায্য চাইলেন পরিচালক।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! য’ন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! শো করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে গায়ক!
এবারে দাসানি স্টুডিয়োতে জড়ো হচ্ছেন পরিচালকরা। দীর্ঘদিন ধরে চলা ফেডারেশনের সম্পর্কে অসুবিধা জানিয়ে শ্রীজিৎ রায় ফেসবুক লাইভে এসে সকলের থেকে সাহায্য চেয়েছেন। তাঁর পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করেছেন। পরিচালক লাইভ এসে বলেন, আমি নিজে ফেডারেশনকে মেইল করেছি, কোন উত্তর পাইনি তাদের তরফ থেকে। লাখ লাখ টাকা খরচা করে আজ যে সেট বানানো হয়েছে এর দায়ে কে বা কারা নেবেন। আমি সকলকে অনুরোধ করছি সবাই ১০ মিনিটের জন্য হলেও আসুন। এসে একবার বলুন যে শ্রীজিৎ আমি তোমার পাশে আছি। বা আমার ভুলটা কোথায় সেটাও দেখিয়ে দিন। আমি এই সেটেই বসে আছি আজ।” পরিচালকের লাইভে এসে অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকেই জানিয়েছেন তারা আসবেন।

