রাঙার চোখকে ফাঁকি! ধরা পড়ে গেল উৎপল! দুর্ধর্ষ ধারাবাহিকের আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙা যায় একাডেমিতে প্র্যাকটিস করতে আর ফর্ম ফিলাপ করতে। সেখানে গিয়েই একাডেমির নিশার সাথে মুখোমুখি হয় রাঙা। নিশা আবার রাঙাকে দেখা মাত্রই অপমান করতে থাকে, কিন্তু রাঙা ছেড়ে দেওয়ার পাত্রী নয় সেও যোগ্য জবাব দেয় মুখের উপর। এদিকে রাঙার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি জেল থেকে পালিয়ে গেছে। আর পুলিশকে হুমকি দিয়েছে যে সে আক্কুকে ছেড়ে দেবে না। তাই তো প্রমিতার ভয় হতে থাকে। এখন রাঙা এবং আক্কু দুজনেরই প্রাণ সংশয় রয়েছে।

Bengali serial

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২৪ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 24 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা একাডেমিতে গিয়ে নিজের মতো প্র্যাকটিস করতে থাকে। নতুন কোচ রাঙাকে নিজের হাতে সমস্ত নিয়ম রীতি শিখিয়ে দেয়। যেটা একেবারেই সহ্য করতে পারে না নিশা। নিশা রাঙাকে দেখে রাগে জ্বলতে থাকে। প্র্যাকটিস শেষ হয়ে গেলে রাঙা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্য দিকে আক্কু কাজ থেকে ফিরে সোজা রাঙার একাডেমিতে যায় রাঙাকে নিয়ে আসতে। যেহেতু আক্কু জানতে পেরেছে উৎপল পালিয়েছে তাই আক্কুর রাঙার জন্য চিন্তা হতে থাকে। কোন ভয় হতে থাকে নিজে বাড়ি নিয়ে ফিরতে চায়। কিন্তু রাঙা ততক্ষণে একাডেমি থেকে বেরিয়ে গেছে।

এদিকে রাঙা একাডেমি থেকে বেরিয়ে একটি ক্যাফেতে দেখতে পায় উৎপলকে। উৎপলকে দেখতে পেয়ে রাঙা তো অবাক হয়ে যায় সে জানতো না যে উৎপল জেল থেকে পালিয়েছে। তাই রাঙা উৎপলকে একজনের সাথে বসে কথা বলতে দেখে তাকে ফলো করতে থাকে। এই তখনই অসাবধানতায় রাস্তা হতে গিয়ে বিপদের হাত থেকে রাঙাকে উদ্ধার করে আক্কু। এরপর রাঙা আক্কুকে সব বলে সে যে উৎপলকে দেখেছে। এরপর আক্কু রাঙার সঙ্গে ক্যাফেতে গেলে উৎপলদের এই দেখতে পায় না। সেই সুযোগে উৎপলরা পালিয়েছে।

আরও পড়ুনঃ সরে গেল মিথ্যের কালো পর্দা! আনন্দীকে খুঁজে পেতে একি করল আদি!

নতুন বিপদ আক্কু রাঙার জীবনে

এরপর বাড়িতে এসে রাঙা আক্কু সবাইকে সবটা বলে। সবাই তাদের কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। রাঙা বলে যে উৎপলের সাথে যে লোকটা ছিল তাকে রাঙার বেশ চেনা লেগেছে। এই কথা শুনে তো বৃন্দা এবং ময়না দারুন ভয় পেয়ে যায়। তারপরে নবারুণ জানায় এই কয়েকদিন রাঙার একাডেমীতে প্র্যাকটিস না করাই ভালো। বাইরে বিপদ রয়েছে। কিন্তু আক্কু জানায় সে নিজে গিয়ে রাঙাকে একাডেমিতে দিয়ে আসবে এবং একাডেমি থেকে নিয়ে আসবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button