মাঠে মা’রা গেল বৃন্দার প্ল্যান! আক্কুর বুদ্ধিতে ফাঁ’স আসল রহস্য! জমে গেল আজকের পর্ব

বাংলা ধারাবাহিক জগতে যে সমস্ত ধারাবাহিক শুরু হয়েছে তারমধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। ধারাবাহিকের রাঙার তীরন্দাজ হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে সে প্রত্যন্ত এক গ্রাম থেকে উঠে এসে কলকাতা শহরে নিজের দিদিমনির সাহায্যে একজন সকল তীরন্দাজ হয়ে ওঠে সেটাই দেখানো হবে গল্প।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ইচ্ছে করে রাঙাকে মদ খাইয়ে নেশা করায় বৃন্দা এবং ময়না। এই প্ল্যানে তাদের সাথে ছিল ময়নার দাদা সুব্রত। আসলে রাঙাকে প্রমিতা এবং নবারুনের চোখে নিচু দেখানোর জন্যই মূলত বৃন্দা এই প্ল্যান করেছে। রাঙার পেছনে যেদিন থেকে বৃন্দার শ্বশুর-শাশুড়ি টাকা খরচ করতে শুরু করেছে সেদিন থেকে রাঙাকে একেবারেই সহ্য করতে পারছে না বৃন্দা। তাই উঠে পড়ে লেগেছে রাঙাকে এই বাড়ি থেকে তা’ড়ানোর জন্য। তাই রাঙাকে ভুলভাল বুঝিয়ে নেশা করিয়েছে বৃন্দা।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ২০ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode 20 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বৃন্দা এবং ময়নার প্ল্যান মতো রাঙার মদ খেয়ে নেশা হয়ে যায়। এদিকে আহেরিও অল্পতেই নেশা করে বসে। আসলে এসব খাওয়ার অভ্যাস তাদের নেই তাই জন্য অল্পতেই নেশা হয়ে গিয়েছে। আর এটারই সুযোগ নিচ্ছে বৃন্দা। রাঙা এবং আহেরি নেশা করে নাচ করতে শুরু করলে বৃন্দা সেটার ভিডিও করতে থাকে। এদিকে আহেরিকে নিয়ে আক্কু বাধ্য হয়ে ঘরে চলে যায়।
বৃন্দা ফাঁদে রাঙামতি
আক্কু আহেরিকে নিয়ে ঘরে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ওদিকে উপরে ছাদে রাঙাকে নিয়ে যা নয় তাই করতে থাকে বৃন্দা। রাঙাকে ইচ্ছা করে নাচ করতে বলে সেই ভিডিও করে তো থাকে। আক্কুর পিসি বৃন্দাকে বারবার এই সমস্ত কাজ করতে না করলে বৃন্দা কোন কথাই শোনে না। পিসিমণি বারবার বোঝাতে থাকে প্রমিতা এবং নবারুন এ সমস্ত দেখলে ভীষণভাবে রেগে যাবে। এ ছাড়া প্রতিবেশীরা যদি বেরিয়ে এসে দেখে তাহলে খুব খারাপ হবে সেটা। কিন্তু বৃন্দা কোন কথাই কানে নেয় না। এদিকে আক্কুর দিদি এসে তাকে সমস্ত কথা জানায়। বৃন্দ এবং ময়না মিলে রাঙার সঙ্গে কি করছে? কি করে ইচ্ছে করে তাকে নেশা করিয়েছে সমস্ত কিছু বলে। আক্কু তখনই আহেরিকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি ছুটে যায় ছাদে।
আরও পড়ুনঃ আঁখিকে বাঁ’চাতে গিয়ে ধরা পড়ে গেল ঝিলিক! ধুন্দুমার আজকের পর্ব
ছাদে গিয়ে বৃন্দাকে থামায় আক্কু। বৃন্দা তো নিজের দোষ কিছুতেই স্বীকার করতে চায় না। তারপর পিসীমনি এই সমস্ত পার্টি বন্ধ করতে বলে সবাইকে নিচে খেতে আসতে বলে। আক্কু অদিতিকে বলে রাঙাকে নিয়ে তার ঘরে যেতে। এদিকে আহেরি যে ঘরে শুয়েছিল তার পাশেই রাস্তার ল্যাম্পপোস্টের তার ছিড়ে সারা ঘরে আগুন লেগে যায়। এদিকে কেউই কিছু জানতে পারে না। সবাই নিচে চলে আসে রাতের খাবার খাওয়ার জন্য। রাঙার উপর আক্কু রেগে যায় সেটা বুঝতেই পারে প্রত্যেকে। বৃন্দা তো মনে মনে ভীষণ খুশি হয়। কিন্তু রাঙা পিসিমনিকে জানায় সে এক্কেবারে ঠিক আছে। ওইদিকে আহেরি হঠাৎ বুঝতে পারে তার ঘরে আ’গুন লেগেছে। ঘুম থেকে উঠে সে চিৎকার করতে থাকে। এবার দেখার অপেক্ষায় আহেরিকে কি করে রক্ষা করে আক্কু।

