আঁখিকে বাঁ’চাতে গিয়ে ধরা পড়ে গেল ঝিলিক! ধুন্দুমার আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় নতুন শুরু হওয়া দুই যমজ বোনের জীবনের গল্প নিয়ে এসেছে ‘দুই শালিক’ (Dui Shalik)। বর্তমানে ধারাবাহিকে দুই যমজ বোনের জীবনের নানান গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে জন্মের সময় থেকে দুই বোন আলাদা হয়ে গিয়েছিল। তারপর থেকে তাদের দুজনের জীবন দুদিকে বয়ে গিয়েছে। সমস্ত কিছু দেখানো হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে যত্ন করে বিরিয়ানি খাওয়াচ্ছে দেবা। যেখানে কোনদিনও দেবা কারো জন্য টাকা খরচ করেনি সেখানে আঁখিকে যত্ন করে বিরিয়ানি খাওয়াচ্ছে। অন্যদিকে ছাতা বাড়ির সবাইকে চিনে নিয়েছে ঝিলিক। এবারে আঁখির উপর হওয়া অ’ন্যায়ের এক এক করে বদলা নেবে সে। অন্যদিকে আবার বস্তিতে দেবার উপর নজর রাখার জন্য লোক ঠিক করে রেখেছে প্রিয়রঞ্জন।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৯ অক্টোবর (Dui Shalik Today Episode 20 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিকের হঠাৎ পরিবর্তন দেখে দেবা এবং তার বন্ধুরা সবাই অবাক হয়ে যায়। এদিকে ঝিলিকের মতো কথা বলার পরে চেষ্টা করে আঁখি। কিন্তু তার মনে দেবাকে নিয়ে ভয় কাজ করতে থাকে। অন্যদিকে ছাতা বাড়ির প্রত্যেকের জন্য খাবার বানাতে গিয়ে হিমশিম খাচ্ছে ঝিলকি। তাই জন্য তার জুডোর বাচ্চা-কাচ্চাদের দিয়ে পাড়ার এক দোকান থেকে খাবার আনিয়েছে ঝিলিক। সেই খাবার একে একে করে সবাইকে খেতে দিচ্ছে।

আঁখির সাথে হওয়া অ’ন্যায়ের প্র’তিশোধ নেয় ঝিলিক

খাবার টেবিলে বসে সবাইকে সবার পছন্দ মত খাবার পরিবেশন করে দেয় ঝিলিক। আর মনে মনে ভাবছে সবার খাবারটা পছন্দ হলে সে বেঁচে যাবে। সবাইকে নিয়ে চিন্তা না হলেও প্রিয়রঞ্জন, রাইমা এবং পিসিমণিকে নিয়েই তার যত চিন্তা। এদিকে সবারই খাবার পছন্দ হয়েছে। কিন্তু রাইমা মনে মনে আঁখিকে নিয়ে চিন্তা করতে থাকে। আঁখির হঠাৎ এই পরিবর্তন দেখে তার মনে বেশ স’ন্দেহ শুরু হয়। আসলে আঁখি রান্না করতে জানলেও ঝিলিক তো রান্না করতে পারেনা। রান্নাঘরে গিয়ে ঝিলিককে খিচুড়ি বানাতে দেখে নিয়েছিল রাইমা। তারপর এতগুলো রান্না করে ফেলেছে দেখে রাইমা অবাক হয়েছে।

আরও পড়ুনঃ মা দুর্গাকে সাক্ষী রেখেই আনন্দীকে জীবন সঙ্গী বানাল আদি! জমে গেল আজকের পর্ব

এদিকে সবার খাবার পছন্দ হলেও রাইমার নিজের স্যুপ পছন্দ হয়নি। ঝিলিক ইচ্ছে করে রাইমার খাবার খারাপ করেছে। আঁখির উপর হওয়া অ’ন্যায়ের এক এক করে প্র’তিশোধ নেবে বলে ইচ্ছে করে রাইমার খাবারের চিনি মিশিয়ে দেয় ঝিলিক। রাইমা যখন সেটা নিয়ে অ’ভিযোগ করতে যায় তখন প্রিয়রঞ্জন বাবু তাকে থামিয়ে দেয়। অন্যদিকে ঝিলিক ছাতা বাড়িতে আসে কিনা জানতে এবং আঁখি ছাতা বাড়িতে আছে কিনা এই খোঁজ করতে স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ছাতা বাড়িতে আসে ঝিলিকের মা। নিজের মায়ের গলা শুনে তো ঝিলিক ঘাবড়ে যায় ঠিক বুঝতে পারে তার মা এসেছে বাড়িতে। স্বাস্থ্যকর্মী সেজে ছাতা বাড়িতে ঢুকে সবার খোঁজ খবর নিতে থাকে এবং আঁখি আছে কিনা এই বাড়িতে সেটা দেখতে থাকে। এবারে দেখার অপেক্ষা ঝিলিক এবং তার মা ছাতা বাড়িতে মুখোমুখি হবে কিনা।

Back to top button