রাঙার সাথে পাঙ্গা! লঙ্কা গুঁড়োর ফেসপ্যাক লাগিয়ে নাকের জলে চোখের জলে বৃন্দা! জমে ক্ষীর আজকের পর্ব

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকের নায়িকা নজর কেড়েছে দর্শকদের। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে আরও বেশি করে জনপ্রিয়তা পাচ্ছে এই ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাঙাকে বিপদে ফেলার জন্য তার স্বাভাবিক জীবন যাপন নষ্ট করার জন্য বৃন্দা ইচ্ছে করে সিঁড়িতে তেল ফেলে নায়িকাকে ফেলে দেয়। যার ফলস্বরূপ কোমরের বেশ চোট পায় রাঙামতি। সে ভাবে, বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে সিঁড়িতে আচারের তেল ফেলে দিয়েছে। কিন্তু পরে মেজ বৌদির ছেলের থেকে সে জানতে পারে বাচ্চারা সিঁড়িতে আচারের শিশি নিয়ে যায়নি।

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali television, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 8 December, দুই শালিক আজকের পর্ব ৮ ডিসেম্বর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১৪ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 14 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাঙামতি মেজ বৌদির ছোট্ট ছেলের সাথে কথা বলতে বলতে যখন জানতে পারি তারা সিঁড়িতে আচারের তেল ফেলেনি, আপনি সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে। পড়ে যাওয়ার পর বড় বৌদি আর মেজ বৌদি তার প্রতি কেন এত দয়াবান হয়ে গেল সেই সবটাই বুঝে যায় রাঙামতি। গোটা বিষয়টা ভেবে ভীষণ রাগ হয় তার। সে ভাবতেও পারেনা মানুষ এতটা বিবেকহীন কি করে হতে পারে।

রাঙামতি ভাবে, আজ তার জায়গায় অন্য কেউ পড়তো? যদি বড় মা বড় বাবু বা অন্য কারোর সাথে এই ঘটনাটা ঘটতো? তাহলে তো সর্বনাশ হয়ে যেত। এত বড় একটা অপরাধ এমনি এমনি মেনে নেবে না রাঙামতি। সঠিক করে, বৃন্দা যখন তাকে ইট মেরেছে তখন পাটকেলটা বৃন্দাকে খেতেই হবে। তাই মনে মনে পরিকল্পনা করে ফেলে বৃন্দাকে শায়েস্তা করার। শুধু সকাল হওয়ার অপেক্ষা। তারপর সে নিজের কাজ শুরু করে দেবে।

আরও পড়ুন: লক্ষী এলো ঘরে! মল্লিক বাড়িতে খুশির রোশনাই! কন্যা সন্তানের জন্ম দিলেন টলি কুইন!

ফেস প্যাকে লঙ্কার গুঁড়ো

সকাল হতেই বড় বৌদির ঘরে চলে যায় রাঙামতি। গিয়ে দেখে বৃন্দা ফেসপ্যাক বানাচ্ছে। রাঙামতি মেইন সুইচটা অফ করে দেয়। সেই নিয়ে যখন বৃন্দা ব্যস্ত হয়ে যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেসপ্যাকে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেয় রাঙামতি। এরপর, কারেন্ট এলে আবার ফেসপ্যাক লাগাতে বসে বৃন্দা। মেজ বৌদি নিজের হাতে বৃন্দার মুখে প্যাক লাগিয়ে দেয়। আস্তে আস্তে মুখ জ্বালা করা শুরু করে। বৃন্দা বুঝতে পারে না কেন তার মুখটা এত জ্বালা করছে। অন্যদিকে রাঙামতি মনে মনে বেশ মজা নিতে থাকে। ভাবতে থাকে এইবার শুরু হবে ভূতের নেত্য।

Back to top button