লক্ষী এলো ঘরে! মল্লিক বাড়িতে খুশির রোশনাই! কন্যা সন্তানের জন্ম দিলেন টলি কুইন!

টলিউডের অন্যতম সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীদের তালিকায় যার নাম সবার প্রথমে, যাকে সকলে ‘টলিউড কুইন’ নামে চেনেন তিনি হলেন কোয়েল মল্লিক (Koyel Mallick)। বিগত কয়েক বছর ধরে তিনি টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়ে আসছেন। নিজের বাবার পরিচয় ছাড়াই যে নিজের পরিচয় গড়ে তুলেছেন।
টলিউডের একমাত্র অভিনেত্রী কোয়েল (Koel Mallick) যাকে নিয়ে কোনো রকম কোনো ট্রোল বা কাদা ছোড়াছুড়ি হতে খুব একটা দেখা যায় না। রূপে গুণে একেবারে মা লক্ষ্মী আমাদের কোয়েল (Koel Mallick)। পোশাক থেকে শুরু করে রুচিবোধ সবেতেই একেবারেই প্রথম স্থানে এই অভিনেত্রী। প্রতিটি বিষয়ে বাবার দেওয়া শিক্ষাকে মাথায় রেখে নিজেকে সমাজের কাছে এক প্রকার স্বয়ংসম্পন্না নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে অভিনেত্রী কোয়েল মল্লিক।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী। স্বামী নিসপাল সিং রানা আর পুত্র সন্তান কবীরকে নিয়ে তার সুখের সংসার। কিছুদিন আগে দর্শকদের জানানো হয়েছিল খুব শীঘ্রই আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। তার প্রথম সন্তান অর্থাৎ পুত্র কবীরের বয়স এখন চার।
এই ঠুমকো ভালোবাসার যোগে কোয়েল মল্লিক তার স্বামীর সাথে বছরের পর বছর সুখের শান্তিতে সংসার করে সৎ ভাবে একে অপরের প্রতি ভরসা রেখে আর পাঁচটা অভিনেতা-অভিনেত্রীর কাছে একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। ২০২০ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল। তারপর তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই তার কোল জুড়ে আসছে দ্বিতীয়জন।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! শিল্প জগতে ফের নক্ষত্রপতন ! মারা গেলেন বাংলার জনপ্রিয় গায়িকা!
এইবার আবারো খুশির খবর দিলেন অভিনেত্রী। তার কোল জুড়ে এসেছে মা লক্ষ্মী। হ্যাঁ, এইবার এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সমাজ মাধ্যমের পাতায় এই আনন্দের খবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। খুব তাড়াতাড়ি নিজের সন্তানকে নিয়ে দর্শকদের সামনেও আসবেন তিনি।

