রাঙার নিশানায় বৃন্দা! বুদ্ধির জোরে সব ষ’ড়যন্ত্র ফাঁ’স করল নায়িকা!

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে সুব্রতর ঠিক করা পাত্রের সঙ্গে রাঙার বিয়ের সমস্ত নিয়মকানুন হচ্ছিল। কিন্তু আক্কু কোন ভাবে ওই ছেলেটির আসল পরিচয় জানতে পারে। ছেলেটি কে, কি করে সবকিছু জানতে পেরে যায় আক্কু। এদিকে রাঙার অনেকদিন ধরে সন্দেহ হয়েছিল ছেলেটিকে। কিন্তু কোন প্রমাণ না পাওয়ার কারণে না কিছুই করতে পারছিল না। তাই জন্য আক্কু ছেলেটির আসল পরিচয় জানার পরেই বিয়ের মন্ডপে ছেলেটিকে মারধর করতে শুরু করে। আর সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেয়।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১৩ নভেম্বর (Rangamoti Tirandaj Today Episode 13 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে পুলিশ এসে বিয়ের মন্ডপ থেকে, ওই ছেলেটিকে ধরে নিয়ে যায়। আক্কু পুলিশকে এই বিষয়ে তদন্ত করার কথা বলে। যাবার আগে রাঙা ছেলেটির গালে সপাটে চড় বসিয়ে ছেলেটিকে উচিত শিক্ষা দেয়। এদিকে রাঙার জীবনটা নষ্ট হয়ে গেল ভেবেই শরীর খারাপ করতে শুরু করে নবারুণের। তিনি নিজে কে এই সবের জন্য দোষী ভাবতে থাকে।তার জন্য রাঙার জীবন নষ্ট হয়ে গিয়েছে।
বড় বিপদের হাত থেকে রাঙাকে উদ্ধার করলে আক্কু
কিন্তু রাঙা নবারুণকে বোঝাতে থাকে যে এখানে তার কোন দোষ নেই। তারপর রাঙা ঘরে গিয়ে তার বাবার ফটো জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তার সঙ্গে এমনটা কেন হলো বারবার প্রশ্ন করতে থাকে নিজেকে। এদিকে পুলিশ ছেলেটিকে ধরে নিয়ে যাওয়ার পর ময়না এবং বৃন্দা তো ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশের কাছে যদি ছেলেটা সব সত্যি স্বীকার করে ফেলে তাহলে তারাও ধরা পড়ে যাবে। এদিকে রাঙাকে বাড়ি থেকে বের করে গেল না। সেই নিয়েও চিন্তা করতে থাকে বৃন্দা।
আরও পড়ুন: শ্যামলীর কৃপায় এই যাত্রায় রক্ষা পেল পর্ণা! ডাকাতদের হাতেনাতে ধরল পুলিশ!
এদিকে রাঙা ঠিক করে রাঙা কিছুতেই আর এই বাড়িতে থাকবে না। তার জন্যই যত অশান্তি তাই সেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই বৃন্দা এবং ময়না আসে রাঙার কাছে। তাকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। তার গায়ে হাত তুলতে যায়। তখনই রাঙা বৃন্দার হাত চেপে ধরে এবং বৃন্দাকে তার ভুলটা দেখিয়ে দেয়। এরপর রাঙা বলে সেই বাড়িতে থাকবে না চলে যাবে। সেই সময় বৃন্দা তাকে গায়ের সমস্ত গয়না খুলে দিয়ে যেতে বলে। রাঙা জানায় এই গয়না সে কিছুতেই তাদের হাতে বলে দেবে না। কারণ তাদের উদ্দেশ্যে রাঙা ভালোমতো জানে। আর যাওয়ার আগে এটাও বলে দেয় যে যদি কোন ভাবে এই ঘটনার সঙ্গে বৃন্দা বা ময়না কেউ যুক্ত থাকে তাহলে রাঙা তাদের ছেড়ে দেবে না। এরপর রাঙা সকলের অনুমতি নিয়ে, নবারুণকে জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চাই। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

