শ্যামলীর কৃপায় এই যাত্রায় রক্ষা পেল পর্ণা! ডাকাতদের হাতেনাতে ধরল পুলিশ!

জি বাংলা (Zee Bangla) সবকটি ধারাবাহিকের মধ্যে নিম ফুলের মধু (Neem phuler modhu) ধারাবাহিকটি আরো জমজমাট হয়েছে এই সপ্তাহে। প্রতিদিনই থাকছে নিত্য নতুন টুইস্ট। ধারাবাহিকের বর্তমানে পর্ণা, পুঁটি, সৃজন তিনজনেই পড়েছে মহাবিপদে। ইশা আবারও নতুন করে বিপদে ফেলেছে সবাইকে। তাইতো বর্তমানে ধারাবাহিকের একটা পর্বও মিস করছে না দর্শক। প্রতিটি পর্বেই থাকছে চমক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পুঁটির পুজোর জন্য সৃজন এবং পিকলু এসেছে ছদ্মবেশে। তারা ডাকাতের ডেরায় এসে পুঁটির পুজো করতে থাকে। এরপরে পর্ণার বুদ্ধিতে পুঁটি ডাকাত সর্দারকে ব্যাংক লুট করার লোভ দেখায়। সেই লোভে পড়েই ডাকার সর্দাররা বেরিয়ে পড়ে ডাকাতি করতে। অন্যদিকে ইশার লোকজন আড়াল থেকে সবকিছু দেখে নিয়ে চিনতে পেরে গিয়েছে সৃজন, পিকলু পর্ণাকে। সঙ্গে সঙ্গে ইশাকে খবর দিয়েছে সে। এদিকে ইশা বেরিয়েছে ডাকাত দলের সর্দারকে সাবধান করতে।

Neem Phuler Modhu , Zee Bangla, Bengali serial, Serial, Bengali television, নিম ফুলের মধু, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Neem Phuler Modhu Today episode 12 November, নিম ফুলের মধু আজকের পর্ব ১২ নভেম্বর, নিম ফুলের মধু আজকের পর্ব

নিম ফুলের মধু আজকের পর্ব ১৩ নভেম্বর (Neem Phuler Modhu Today episode 13 November)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণা, পুঁটি, সৃজন ডাকাতের ডেরা থেকে বেরিয়ে পালাতে গিয়ে ডাকাত সর্দারের কাছে ধরা পড়ে যায়। ডাকাত দলের লোকজন ঘিরে ফেলে পর্ণাদের। এরপরই ডাকাত সর্দাররা তাদের পথ আটকে দেয়। পর্ণারা তো কিছুতেই বুঝতে পারে না কিভাবে ডাকাতেরা জানতে পেরে গেল যে পর্ণারা পালাচ্ছিল। কিভাবে সামলাবে সেটা বুঝতে পারে না। এদিকে ইশা যে সমস্ত কলকাঠি নেড়েচে সেটা জানতে পারে না।

আসলে ইশা এবং অয়ন গাড়ি করে এসে ডাকাত দলের পথ আটকে তাদের সাবধান করে। ডাকাতেরা প্রথমে বুঝতে পারেনি ইশা এবং অয়ন কেন এসেছে। তাই তাদের ভয় দেখাতে থাকে। এরপর ইশা এবং অয়ন পর্ণা সৃজনের সমস্ত প্ল্যান খুলে বলে ডাকাতদের। সেখান থেকে ডাকাতেরা সাবধান হয়ে জানতে পেরে পর্ণাদের প্ল্যান।

আরও পড়ুন: মেয়েদের পাশে দাঁড়িয়ে আদির ক্ষো’ভের মুখে আনন্দী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এরপর ডাকাতের দলের লোকজনও পর্ণাদের সবাইকে আটক করে নিয়ে যায় ডাকাতের ডেরায়। এদিকে পুলিশের লোকজন তো পর্ণাদের ফোন করেও পায় না। সৃজনের ফোনে ফোন করায় সমস্তটা জানতে পেরে যায় ডাকাত দলের সর্দার। এরপর পর্ণাদের নিয়ে গিয়ে বলি দেওয়ার জন্য তৈরি করে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button