ফাঁ’স! বৃন্দার নোং’রামির যোগ্য জবাব দিল রাঙা! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো রাঙামতি তীরন্দাজ (Rangamoti Tirandaj)। রাঙামতির তীরন্দাজ হয়ে ওঠার গল্প নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিক। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছে রাঙামতি সবার। আর টিআরপি তালিকায় সেই ছবি চোখে পড়ছে। কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে রাঙামতি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাতের অন্ধকারে উৎপল চুপি চুপি এসে আক্কুর ঘরে বিষধর সাপ রেখে যায়। কিন্তু পালাতে যাওয়ার সময় রাঙা তাকে দেখে ফেলে। অন্ধকারে অচেনা লোক ঢুকেছে দেখে সন্দেহ হয় রাঙার। আক্কু ঠিক আছে কিনা দেখতে সঙ্গে সঙ্গে ছুটে যায় তার ঘরে। তখনই রাঙা আক্কুর ঘরে ঢুকে দেখে একটি বিষধর সাপ ফনা তুলে রয়েছে। সঙ্গে সঙ্গে রাঙা সেই সাপকে ধরে ফেলে। রাঙা আক্কুর চিৎকারে সবাই এক জায়গায় জড়ো হয় তারপর আক্কু সবাইকে জানাই তার ঘরে সাপ ঢুকেছিল। রাঙা অপরাধীকে খোঁজার জন্য বাগানে প্রমাণ খুঁজতে গিয়ে উৎপলের ঘড়ি খুঁজে পায়, আর রাঙা তো প্রথম থেকেই জানতো যে উৎপল এই সমস্ত কাজকর্ম করাচ্ছে।

রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব ১ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 1 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙা আক্কুর কাজে যাওয়ার আগে সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিয়েছে। কিন্তু আক্কুর রাঙাকে বোঝাতে থাকে রাঙার এই সমস্ত কাজ নয়, তাই রাঙার যেটা কাজ রাঙা যেন সেটাতেই মনোযোগ দেয়। তীরন্দাজিতে তার মায়ের সম্মান রাখতে পারে। সেটাই বোঝাতে থাকে আক্কু। তাই রাঙাকে এই সমস্ত মাথা থেকে বার করে দিয়ে শুধুমাত্র তীরন্দাজিতে মন দিতে বলে।
উৎপলের হাত থেকে আক্কুকে বাঁচালো রাঙা
অন্য দিকে উৎপল আক্কুর উপর বদলা নেওয়ার জন্য কয়েকজন গুন্ডাকে বলে আক্কু অফিসে যাওয়ার সময় যেন তার হাত-পা ভেঙে দেয়। যাতে বিছানা থেকে আক্কু উঠতে না পারে। এদিকে সুব্রত তাকে এই কাজ করতে বারণ করলে তাও উৎপল কোন কথা শোনে না। তারপর সেখানে উপস্থিত হয় বৃন্দা। বৃন্দা গিয়ে উৎপলকে আবার সাবধান করতে থাকে। রাঙা যে উৎপলের ঘড়ি বাগান থেকে খুঁজে পেয়ে গিয়েছে আর সত্যিটা খুঁজে বার করতে উঠে পড়ে লেগেছে সেটা জানিয়ে দেয় উৎপলকে। অন্যদিকে আক্কু কাজে যাওয়ার সময় তাকে কয়েকজন গুন্ডা মিলে ঘিরে ধরে এবং তার উপরে আক্রমণ করে। আক্কু তাদের সঙ্গে মারপিট করে কিছুক্ষণ নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তারপরেই চলে আসে রাঙা, নিজের তীর ধনুক দিয়ে গুন্ডাদের উপর আক্রমণ করে সে।
আরও পড়ুনঃ টলিপাড়ার জনপ্রিয় নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছে ফুলকি! চুটিয়ে প্রেম করছেন দিব্যাণী মন্ডল!
তারপরেই দেখা যায় রাঙা সেই গুন্ডাগুলোকে ধরে বেঁধে নিয়ে আসছে বাড়িতে। আর পুলিশেও খবর দিয়ে দিয়েছে। এদিকে গুন্ডাদের পেট থেকে কথা বের করার জন্য রাঙা তাদের বেঁধে রেখেছে। তারপরে ময়না গিয়ে বৃন্দাকে খবর দেয় যে রাঙা গুন্ডাদের ধরে ফেলেছে। এই খবর শুনে তো বৃন্দা ভীষণ ভয় পেয়ে যায়। পুলিশ এসে জানায় তারা উৎপলকে ধরতে পেরেছে এবং উৎপলের সঙ্গে যে আরেকজন ছিল সেটাও তারা জানতে পেরেছে। যদিও সেই লোকটিকে তারা ধরতে পারেনি। এবার দেখা যাক আগামী পর্বে কি হয়।

