টলিপাড়ার জনপ্রিয় নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছে ফুলকি! চুটিয়ে প্রেম করছেন দিব্যাণী মন্ডল!

বর্তমানে ছোট পর্দায় অর্থাৎ টেলিভিশনের (Bengali television) পর্দায় সম্প্রচারিত ধারাবাহিকগুলি (Bengali Serial) দর্শকদের বিনোদনের (entertainment) অভাব মেটাতে একটা বড় অংশ হিসেবে নিজেদের ভূমিকা পালন করে চলেছে। এই ধারাবাহিকে যে সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন তারাও দর্শকদের ভীষণ কাছের এবং পছন্দের মানুষ হয়ে ওঠেন।
বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) অন্যতম প্রধান চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত ফুলকি (Phulki) ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিব্যাণী মন্ডল (Divyani Mondal)। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই মিষ্টি অভিনেত্রী। এটাই তার ছোট পর্দায় প্রথম কাজ।
যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের দর্শকরা পছন্দ করেন তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তাদের কৌতূহলের সীমা থাকে না। তারা কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কার সাথে প্রেম করছেন, কবে বিয়ে করছেন এই সমস্ত খবর তাদের চাই। ঠিক তেমন করেই এই মিষ্টি অভিনেত্রীর হাঁড়ির খবর জানতেও দর্শকরা সদা তৎপর হয়ে রয়েছেন। কিছুদিন ধরেই দর্শকমহলে একটা চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেত্রীর প্রেম জীবনকে কেন্দ্র করে। এইবার মিলল প্রমাণ।
ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যাণী মন্ডল (Divyani Mondal) তার সমাজ মাধ্যমের পাতায় বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। সম্প্রতি অভিনেত্রী তার সমাজ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি সুন্দর রেস্টুরেন্টে গিয়েছেন। সামনে সাজানো রয়েছে খাবার। তবে অভিনেত্রী কার সাথে গিয়েছেন সেটা কিন্তু সেই ছবিগুলোতে ফুটে ওঠেনি। তবে অভিনেত্রীর এই লুকোচুরি দর্শকদের চোখ এড়াতে পারেনি।
আরও পড়ুন:প্রধান চ্যানেলে চাঁদের হাট! এবার একই প্রজেক্টে দীপান্বিতা, মানালি, তিয়াসা!
বেশ কিছুদিন ধরেই অভিনেত্রীকে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেতা ঋষভ চক্রবর্তীর (Rishav Chakraborty) সাথে ঘোরাফেরা করতে দেখছেন দর্শক মহল। ঋষভ চক্রবর্তীকে দর্শকমহল নিম ফুলের মধু ধারাবাহিকে নায়িকার ভাই পিকলুর চরিত্রে দেখতে পাচ্ছেন। সম্প্রতি এই অভিনেতাও তার সমাজমাধ্যমের পাতায় ওই একই রেস্টুরেন্টে তোলা নিজের কিছু ছবি পোস্ট করেন। আর এখান থেকেই দর্শকরা নিশ্চিত হয়ে যান যে অভিনেতা এবং অভিনেত্রী দুজনে একই সাথে সেখানে গিয়েছিলেন বা বলা ভালো ডেটে গিয়েছিলেন। তবে এখন অব্দি দুজনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

