‘আমি কতটা ভালো মানুষ সেটা প্রমাণ করতে হয় সমাজ মাধ্যমে…’- বর্তমানে সোশ্যাল মিডিয়াই সব! সমাজ মাধ্যমে নিজেকে কিভাবে ভাল প্রমাণ করেন সোহিনী সরকার?

বর্তমানে ৮ থেকে ৮০ সকলেই সোশ্যাল মিডিয়াতে (Social Media) রয়েছেন। সকলের হাতেই রয়েছে স্মার্টফোন, আর সেই স্মার্ট ফোনের মাধ্যমে প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে এক্টিভ। আর সাধারণ মানুষ এখন প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে তাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরছে। ছোট থেকে ছোট ঘটে যাওয়া ঘটনা সবকিছু শেয়ার করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে সবকিছু আমরা দেখিয়ে দিচ্ছি এই সোশ্যাল মিডিয়াতে।
তবে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, সেলিব্রেটিরাও কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এখন নিজেদের জীবনের সব ঘটনা শেয়ার করে থাকে। সবটুকু তুলে ধরে এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। তবে এর মধ্যে অনেকেই আছেন যারা জীবনের প্রতিটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে ভালোবাসেন না। কিছু কিছু ঘটনা তারা ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে তাদের ঘন ঘন পোস্ট করতে দেখা যায় না। তবে তার সংখ্যা নেহাতি কম। এবারে এই সোশ্যাল মিডিয়ার আর বর্তমান সময়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সোহিনী সরকার।
সম্প্রতি সোহিনী ব্যস্ত রয়েছে তার আগামী ছবি রান্নাবাটির প্রমোশন নিয়ে। সেই ছবি নিয়ে এখন ব্যস্ততার মধ্যে কাটছে অভিনেত্রীর। আর সেই ছবি র প্রমোশনের জন্য সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন সোশ্যাল মিডিয়া মানুষের কাছে কি, এর প্রভাবে কি কি হচ্ছে। এমনিতে সোহিনী সোশ্যাল মিডিয়াতে বেশ ভালই সক্রিয় থাকেন। মাঝেমধ্যে অভিনেত্রীকে বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায়। স্বামী শোভনের সাথেও মাঝেমধ্যে বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে নেন অভিনেত্রী।
তবে এবারে অভিনেত্রী সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি বললেন আসুন জেনে নেওয়া যাক। সোহিনী বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়াতে আমি কতটা ভালো আছি সেটা দেখানোর দায়িত্ব আছে। আমি কতটা ভালো মানুষ এটা প্রমাণ করার দায়িত্ব আছে। আমি চারটে মানুষকে খেতে দিচ্ছি তাকে রান্না করে খাওয়াচ্ছি সেটার ভিডিও, আমি দু’জন বৃদ্ধাকে কাপড় দিচ্ছি সেটার ভিডিও, আমি চারজন বাচ্চাকে লজেন্স দিচ্ছি সেটার ভিডিও। এই যে আমি কতটা ভালো সেটা দেখানোর যে প্রবণতা সেটা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি রয়েছে। এবার আমি কতটা ভাল সেটা প্রমাণ করার দায় আমার। আমি চারজন মানুষকে খাইয়েছি ভিডিও নাও দিতে পারি তার মানে কি আমি খারাপ? তা তো নয়। আমি ভিডিও দেব সেটা একান্তই আমার ব্যাপার।’
আরও পড়ুনঃ নতুন জীবন শুরুর পথে একের পর এক বাধা! এক মুহূর্তের জন্যেও শান্তি পেলো না কমলিনী! তবে কি শুরুতেই ইতি টানবে ভাগ্য? দুর্ধর্ষ আজকের পর্ব
আর অভিনেত্রীর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকাল সোশ্যাল মিডিয়াতে মানুষের দেখানোর প্রবণতা বাড়ছে। আজকাল মিডিয়াতে ছোটখাটো কিছু ভিডিও প্রতিদিন পোস্ট না করলে যেন মানুষের শান্তির ঘুম হয় না। এখন সকলের মধ্যে লোক দেখানোর প্রবণতা বাড়ছে এই সোশ্যাল মিডিয়ার জন্য।

