গল্প প্রায় শেষের পথে! ধারাবাহিক শেষ হওয়ার পূর্বাভাস দিয়ে দিলেন অঙ্কিতা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে এসেছিল দর্শকদের। একের পর এক বিরাট টুইস্ট সঙ্গে জ্যাস সান্যালের দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে পর্দায় জমজমাট জগদ্ধাত্রী। আর এই ধারাবাহিকের সূত্র ধরেই প্রধান ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। দিনে দিনে তিনি হয়ে উঠেছেন বাংলার ঘরের মেয়ে। পর্দায় জগদ্ধাত্রী একটানা দুই বছর পার দর্শকদের মাঝে একই রকম রয়ে গেছে অঙ্কিতার জনপ্রিয়তা। যদিও চলতি সময়ে বেশ খানিকটা পড়েছে জগদ্ধাত্রীর টিআরপি।

সম্প্রতি ধারাবাহিকে চলছিল রথযাত্রার বিশেষ পর্ব যেখানে ৫৬ ভোগ রান্না করে জগনাথ দেবকে দেবেন জগদ্ধাত্রী। সেই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় তিনি কি রান্না করতে পারেন? অভিনেত্রী স্পষ্ট জবাব সেইভাবে কখনও রান্না করেননি তিনি। তবে শখ বশত একটু আধটু ম্যাগি, কেক বানাতে পারেন তিনি। যদিও রোজ রোজ রান্না ঘরে যাওয়া হয়না তার। তবে অভিনেত্রী মনে করেন “আমি জানি আমি চেষ্টা করলে পারব।”

আগের থেকে অনেকটাই কমেছে জগদ্ধাত্রীর টিআরপি,

অভিনেত্রী অঙ্কিতা জানান দুই বছর ধরে দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন জগদ্ধাত্রী। দর্শকদের ভালোবাসাই তার কাছে সব। “বর্তমানে মেয়েরা যে জগদ্ধাত্রী মতো রান্না করে জ্যাসের মতো কেসের সমাধান করতে পারে, দাদা এই বিষয়টা খুব সুন্দর করে দর্শকদের সামনে তুলে ধরেছেন।” আর মানুষও অনেক ভালোবাসা দিয়েছেন। তাই সেখানে টিআরপি বিষয়টা আর বিশেষভাবে ম্যাটার করে না এমনটাই মনে করেন অঙ্কিতা।

অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতেই থাকে, বিষয়টাকে কীভাবে সামলান অঙ্কিতা?

অভিনেত্রীর কথায়, “একটা নির্দিষ্ট পয়েন্ট অবধি ভালোলাগে যে ভালোবাসে। এমন অনেকে আছেন তারা মনে করেন এটাই জগদ্ধাত্রী অঙ্কিতা বলে কেউ নেই। যাকে ৭টার সময় টিভির পর্দায় দেখে কাজে যায় কাজ থেকে এসে রান্না করে, ঝগড়া করে সবকিছু করে। কিন্তু এটা তো সত্যি নয়। আমি অঙ্কিতা। আমি জগদ্ধাত্রীর শুটিং করছি। আবার বাড়ি ফিরছি তবে এখান থেকে বেরিয়ে আমার একটা আলাদা জীবন আছে। তবে মানুষ আছেন যারা এটা কেন করেছে ওটা কেন করেছে বলে তবে আমার একটা ভালোদিক আমি মাথায় ঘামাই না। আমার ভালোটা নিয়ে যেমন বলছে আমার বাড়তি জীবন নিয়ে যা বলার সেটা বলবেই, ফেসবুকে লিখবেই আমি কিছু করার নেই।

আরও পড়ুন: তেঁতুল পাতায় ফিরছে মিঠাই খ্যাত জনপ্রিয় নায়িকা! কে এই অভিনেত্রী?

বাস্তব জীবনে কি সাজতে ভালোবাসেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক?

অভিনেত্রী জানান অঙ্কিতা থেকে জগদ্ধাত্রী সাজতে একেবারে সময় লাগে না তার। খুব বেশি হলেও ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কারণ তেমন কিছু করার থাকে না। ব্যক্তিগত জীবনেও তেমন সাজতে পছন্দ করেননা তিনি। খুব বেশি হলে ২ ঘণ্টা। তবে সবটাই নির্ভর করে করে কোথায় যাচ্ছেন তার ওপর। যদিও শেষে অভিনেত্রী বলেছেন আসন্ন সময় বেশ দারুণ চমক আসবে জগদ্ধাত্রীতে তাই মিস করবেন না জগদ্ধাত্রী।

Back to top button