কে দিয়েছে এই উপহার? বিয়ে বাড়ির সিসিটিভিতে ফাঁস হলো চেহারা! চমকে গেলো রাই!

জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলো বর্তমানে চর্চায় উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে অন্যতম অর্গানিক স্টুডিওর মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটির কাহিনী মন জয় করে নিয়েছিল দর্শকদের। তারপর যতদিন এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা, বেড়েছে টিআরপিও। পর্দায় ইতিমধ্যেই জমে উঠেছে রাই অনির্বাণের রসায়ন। দর্শকরাও ভীষণ পছন্দ করেছেন এই জুটিকে। চলতি সময়ে রাই অনির্বাণের জীবনের নতুন মোড় দেখে দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের।
বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে দেখা যাচ্ছে অবশেষে সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন রাই আর অনির্বাণ। নন্দিতা, বিক্রম সকলের থেকে অনুমতি নিয়েই ভালোবাসার মানুষের হাত ধরেছে অনির্বাণ। যদিও শৌর্য্য আর রাইয়ের সম্পর্ক এখনও সহজভাবে নিতে পারছে না সে। শৌর্য্য রাইয়ের আসে পাশে থাকলেই ঈর্ষান্বিত হয়ে পড়ছে অনির্বাণ। মনে মনে রাগ হচ্ছে তার। বাড়ছে সন্দেহও।
আরো পড়ুন: বিয়ের তারিখ পাকা, খুব তাড়াতাড়ি ছাদনাতলায় শোভন-সোহিনী! কবে গাঁটছড়া বাঁধছেন তারা?
তবে ভালোবাসার কথা মাথায় আসতেই নিজেকে সামলে নিচ্ছে অনির্বাণ। তার এখন মনের একটাই ইচ্ছে, ভালোবেসে রাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করা। তবে তার এই সুখের স্বপ্ন পূরণের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে অনেকেই। দিদির বিয়ের ভাঙতে আত্মহত্যা করার নাটক করছিল নীলু। যদিও সফল হয়নি তার পরিকল্পনা। বিয়ে করে নেয় রাই অনির্বাণ। আর সকলকে অবাক করে দিয়ে বিয়ের সমস্ত অনুষ্ঠানেই উপস্থিত ছিল শৌর্য্য। তবে সবসময় শৌর্য্যর রাইয়ের আসে পাশে থাকা একেবারেই পছন্দ করেনি অনির্বাণ।
রাই আর অনির্বাণের সম্পর্ক ভাঙতে মরিয়া হয়ে উঠেছেন সোহিনী
এদিকে বউ বাড়িতে আসে না আসতেই দজ্জাল শাশুড়িদের মতো রাইকে অপমান করা শুরু করে দেয় সোহিনী। শুধু তাই নয়, রাইয়ের চরিত্রে নিয়েও উল্টো পাল্টা মন্তব্য করেন সোহিনী। আর সেই রাগটা গিয়ে পড়ে অনির্বাণের ওপর। যদিও রাইকে সবটা বুঝিয়ে দেয় অনির্বাণ। তারপরই সন্ধ্যার সময় শুরু হয় বৌভাতের অনুষ্ঠান। অনির্বাণের অফিসের লোক থেকে আত্মীয়স্বজন, চলে আসেন সবাই। বৌভাতে অনুষ্ঠানে স্বপরিবারে এসে উপস্থিত হয় শৌর্য্যও। যদিও শৌর্য্য আচার আচরণ একেবারই ভালো লাগেনি রাইয়ের পরিবারের।
আরো পড়ুন: বিয়ের তারিখ পাকা, খুব তাড়াতাড়ি ছাদনাতলায় শোভন-সোহিনী! কবে গাঁটছড়া বাঁধছেন তারা?
আগামীকাল কি দেখা যাবে মিঠিঝোরায়?
তবে শুধু রাই নয়, শৌর্য্যর ব্যবহার দেখে অবাক হয়ে যায় সুচিস্মিতা এবং ডোরা বৌদি। শৌর্য্যর বারবার রাইয়ের কাছে যাওয়া একেবারে ভালো লাগেনি অনির্বাণের। অনির্বাণ বুঝতে পারে কিছু একটা মতলব আছে শৌর্য্যর। এরপরই আগামী পর্বে দেখে যাবে ফুলসজ্জার রাত্রে ঘরের মধ্যে একটা গিফ্টের বক্স পায় অনির্বাণ আর রাই। কৌতূহলবশত বক্সটি খুলে দেখে অনির্বাণ। বক্সের দিকে চোখ পড়তেই চমকে যায় রাই। বক্স থেকে বেরিয়ে আসে একগুচ্ছ ছবি। সবই শৌর্য্য আর রাইয়ের। ছবিগুলো দেখে কান্নাকাটি করতে থাকে রাই। সে অনির্বাণকে জানায় এসব মিথ্যে। তবে কী এবার ভেঙে কবে রাই অনির্বাণের সম্পর্ক নাকি শৌর্য্যকে জব্দ করবে রাই আর অনির্বাণ? জানা যাবে আসন্ন পর্বে।

