বিয়ের তারিখ পাকা, খুব তাড়াতাড়ি ছাদনাতলায় শোভন-সোহিনী! কবে গাঁটছড়া বাঁধছেন তারা?

আদৃত-কৌশাম্বীর বিয়ের পর বর্তমানে টলিপাড়ার হট টপিক শোভন আর সোহিনী বিয়ে। সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলির (Shovan Ganguly) সঙ্গে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। খবর, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তারা। গত বছর যীশু সেনগুপ্ত কর্তৃক আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ঘনিষ্ঠতা বেড়েছিল শোভন আর সোহিনীর। এর কিছু সময়ের মধ্যেই দুজনে ডেটিং শুরু করেন।

সোহিনী জীবনের আসার ঠিক আগেই অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন শোভন। অপরিদকে ভেঙেছিল রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর সম্পর্কও। যদিও সম্পর্কের গোড়ার দিকে সোহিনী আর শোভন দুজনেই ক্রমাগত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন যাতে তাঁদের সম্পর্কের ব্যাপারটা গোপন রাখতে পারেন। মাস খানেক আগেই সোহিনী আর শোভন একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলিতে ভ্রমণ করেছিলেন। সেখানেই নাকি আংটি বদলও করছিলেন তারা।

সামাজিক নিয়ম মেনে নয়, রেজিস্ট্রি ম্যারেজ করবেন সোহিনী আর শোভন

তবে এবার পালা বিয়ের। চলতি মাসের শুরুতেই শিকাগোতে এই বছরের উত্তর আমেরিকান বাঙালি সম্মেলনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই নাকি বিয়ের শপিং সেরে নিয়েছিলেন অভিনেত্রী সোহিনী। সম্প্রতিই কলকাতায় ফিরেছেন। সূত্রে খবর, আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রে খবর, রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছেন তারা।

Sohini-Shovan Relationship: শোভন-সোহিনী একফ্রেমে, বন্ধুর বিয়েতেই সব খোলসা হল? - sohini sarkar shares photo with shovon ganguly from actress friend wedding is they are in relationship know in details tollywood ...

তবে বিয়ের দিন সকালের আচার বলতে হবে শুধুই গায়ে হলুদ। এছাড়াও বিয়ের আর কোন নিয়মনীতি পালন করবেন না তারা, এমনটাই জানা গিয়েছে। শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান হতে চলেছেন তারা। সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকে শীতকালেই, ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টি দেবে সোহিনী আর শোভন।

আরো পড়ুন: বেক্তিগত কারণে প্রিয় মানুষের জন্য পেশা ছাড়তে বাধ্য হলো জ্যাস ওরফে অঙ্কিতা মল্লিক!

কত তারিখে বিয়ে পড়ছেন শোভন আর সোহিনী?

জানা গেছে বিয়ের দিন লাল রঙের বেনারসি পড়বেন সোহিনী আর শোভনের পরনে থাকবে ধুতি আর কুর্তা। মাছের থেকে মটন বিয়েতে থাকবে খাঁটি বাঙালি পদ। তবে এক সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন বিয়েতে হবে না বিরিয়ানি। তবে সর্বোপরি এবার জানা গিয়েছে বিয়ের তারিখ। টলিপাড়ার গুঞ্জন ১৫ জুলাই কলকাতার বাইরে একটি ফার্মহাউসে সাত পাকে বাঁধা পড়বেন শোভন আর সোহিনী। তবে ১৪ জুলাই তাঁরা গন্তব্যে পৌঁছবেন, দক্ষিণ ২৪ পরগণার সেই খামার বাড়িতে।

Back to top button