নিজের স্বার্থে, বোনের স্বার্থে বারবার একটা শৌর্যর জীবন নষ্ট করছে রাই! ক্ষোভ দর্শকদের

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হল ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি শুরু হয়েছে বেশ অনেক মাস হল। প্রথমদিকে ধারাবাহিকটি টিআরপি তালিকায় খুব একটা আলোড়ন ফেলতে না পারলেও বর্তমানে সবাইকে ধীরে ধীরে ভালো হচ্ছে ফলাফল। ধীরে ধীরে দর্শকের মন জয় করতে শুরু করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প তিন বোনের জীবন কাহিনী ঘিরে দেখানো হচ্ছে।
ধারাবাহিকের শুরু থেকে রাই এবং শৌর্য এর প্রেম গল্প দেখানো হলেও গল্পের মাঝে গিয়ে আসে টুইস্ট। রাইয়ের বিয়ের দিন মৃত্যু হয় তার বাবার এবং সেই কারণে সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় তাকে। আর বিয়ের আসরে নিজের মেজো বোন নীলুর সঙ্গে বিয়ে দেয় শৌর্যর। নীলু এবং শৌর্য দুজনের অমতেই এই বিয়েটা হওয়ার কারণে প্রথম দিকে তাদের মেনে নিতে সমস্যা হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে শৌর্য এবং নীলু দুজনে চেষ্টা করছিল দুজনের সঙ্গে মানিয়ে নেওয়ার। কিন্তু নীলুর সন্দেহ ব্যতিক মন এবং নিজের বড় দিদির প্রতি হিংসার কারণে শৌর্য এবং নীলুর সম্পর্ক ধীরে ধীরে অবনতির দিকে এগোতে থাকে।

আসলে নীলু শৌর্যকে সন্দেহ করছিল এবং ভাবছিল শৌর্য হয়তো এখনো তার বড় দিদি রাইয়ের প্রতি দুর্বল। সেই থেকেই নানান সমস্যার সৃষ্টি হয়। এরপরে রাই নিজের বাবার চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে শৌর্যদের বাড়িতে রান্নার কাজ। সেখানেও নিজের দিদিকে অপমান করে নীলু। তাদের মধ্যে অশান্তি চলতে থাকে। এত কিছুর পরে যখন নীলু শৌর্যর সম্পর্ক নষ্ট হতে বসে তখনই নীলু নেয় মিথ্যের আশ্রয়। সূর্যকে নিজের কাছে ধরে রাখার জন্য মিথ্যে প্রেগনেন্সির নাটক করে। যদিও সেই মিথ্যে বেশিদিন টেকেনি। নীলুর মিথ্যে সকলে সামনে ধরা পড়ে যাওয়ায় শৌর্য তাকে বাড়ি থেকে বের করে দেয়। তার বাপের বাড়িতে রেখে আসে।
তারপরে নীলু রাইকে ব্যবহার আবার শৌর্যর বাড়িতে নিয়ে যাবার অনুরোধ করে। শৌর্য রাইয়ের কথা মেনে নীলুকে আরেকটা সুযোগ দেয়। কিন্তু এই সুযোগেরও সৎ ব্যবহার করতে পারেনি নীলু। অন্যদিকে রাইও নিজের স্বার্থেই তার বোনকে বারবার ঝুলিয়ে দেয় শৌর্যর জীবনে। যেখানে রাই জানে তার বোন কেমন, কতটা স্বার্থপর মিথ্যেবাদী। সেখানে শৌর্যর কথা না ভেবে শুধুমাত্র নিজের বোনের কথা ভেবে শৌর্যকে বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে রাই।
দ্বিতীয় বার আবারও যখন নীলু রাই এবং অনির্বাণের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করার জন্য শৌর্য রাইয়ের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু নকল ছবি বানিয়ে অনির্বাণকে পাঠিয়েছিল তখন আবারও সে রাই এবং শৌর্যকে অপমান করেছিল। সব সত্যি সামনে আসার পর আবার নীলুকে বাড়ি থেকে বের করে দেয় শৌর্য তাকে ডিভোর্স দেওয়ার কথা বলে। কিন্তু এবারেও নীলু তার দিদিভাইয়ের অসুস্থতার সুযোগ নেয়। আর আবারও শৌর্যএর কাছে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। রাইও তার বোনের কথা শুনে স্বার্থপরের মত শৌর্যর কথা না ভেবেই নীলুকে ঝুলিয়ে দেয় শৌর্যর জীবনে। আরো একবার শৌর্য রাইয়ের কথা রাখতে নীলুকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন: দক্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও পাননি যোগ্য সম্মান, একরাশ কষ্ট চেপে রেখে দুনিয়া ছেড়েছেন নীরবে! জেনে নিন অভিনেত্রীর অজানা কাহিনী!
কিন্তু তাদের মধ্যে এখন কোন রকম স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। শুধুমাত্র তারা একই সাথে একই ঘরে রয়েছে। যেখানে শৌর্য ভালো জীবন পেতে পারতো, ভালো জীবন সঙ্গী পেতে পারতো সেখানে নীলুর মত একটা মিথ্যাবাদী প্রতিহিং’সা পরায়ণ মেয়ের সঙ্গে তাকে থাকতে হচ্ছে। যা দর্শকের একেবারেই পছন্দ হচ্ছে না। রাইয়ের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে দর্শকের মনে। শুধুমাত্র নিজের বোনের কথা ভেবে একটা ভালো ছেলের জীবন নষ্ট করছে রাই।

