সার্থকের প্রশংসা শুনে অবাক হয়ে গেল স্রোত! সত্যিটা জানা মাত্রই নিলুকে ত্যাগ করলো সৌর্য!

Mithijhora Today Episode: বর্তমানে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (Mithi Jhora) ধারাবাহিকটি। শুরু থেকেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা ঊর্ধ্বগামী। তার উপর এই ধারাবাহিকের নায়িকার অভিনয় এবং সাহসী ও শক্তিশালী চরিত্র এই ধারাবাহিক থেকে অন্য মাত্রা এনে দিয়েছে। এখানে নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। সম্প্রতি অনেক বড় একটা বিপদের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছে নায়িকা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই একটা জঘন্য বিষয়ে ফেঁসে গিয়েছে। তার অফিসের বস সুদীপ্ত টাকা চুরি করে সেই চুরির সমস্ত দায় চাপিয়ে দিয়েছে রাই এর কাঁধে। এখন তার কাছে দুটো রাস্তা খোলা রয়েছে। হয় তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করে সসম্মানে বেঁচে থাকতে হবে আর নয় তো তাকে বিনা দোষে সমস্ত অপরাধ মেনে নিয়ে জেল খাটতে হবে। কিন্তু অনির্বাণের পূর্ণ বিশ্বাস আছে রাইয়ের উপর।
সার্থকের প্রশংসা শুনে অবাক স্রোত
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, একা একা ঘরে মেকআপ তুলছে স্রোত। তাকে তার বন্ধুরা বলে সে যেন তাড়াতাড়ি চলে আসে। এমন সময় সমস্ত আলো নিভে যায়। তখনই সেখানে আসে সার্থক। ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে সে স্রোতকে আবার বকাবকি করা শুরু করে এত রাত অবধি এখানে বসে থাকার জন্য। স্রোতও বলতে ছাড়েনা। সেও বলে, তাকে মেকআপ তুলে যেতেই হত। আর কোন উপায় ছিল না। এরপর একটা আওয়াজ হওয়ায় ভয় পেয়ে যায় সার্থক আর সেটা দেখে খুব মজা পায় স্রোত। এরপর কথাবার্তা চলতে চলতে স্রোতকে সার্থক বলে তার অনুষ্ঠান আজ ভীষণ ভালো হয়েছে যেটা শুনে স্রোতের মনে হয় আজকের দিনটা তার সফল।
খেলা ঘুরিয়ে দিল নিলু
এদিকে ডাক্তারের রিপোর্ট যে নেগেটিভ আসবে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিল নিলু। সে এমন ভান করতে শুরু করে যেন কিছুই জানতো না নিলু। সে এতটা উত্তেজিত হয়ে পড়ে যে সৌর্য ভয় পেয়ে যায়। তার মনে হয় এমন চিন্তায় পড়ে গেলে বা উত্তেজিত হয়ে গেলে নিলুর শরীর খারাপ করতে পারে। সে এতোটুকুনিও বুঝতে পারে না যে নিলু তার সাথে এতদিন ধরে একটা খেলা খেলছিলে সমস্ত কাজকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই মুহূর্তেও সেটাই করছে। নিলু সৌর্যকে বলে সে যেন বাড়িতে গিয়ে কাউকে কিছু এই মুহূর্তে না বলে। তাহলে তার বাড়ির লোকজন তাকে অনেক কথা শোনাবে।
আরও পড়ুন: অনুষ্কা ও শনের প্রেমের ‘কাঁটা’ তথাগত! “বাড়িতে একাধিক বউ, ওর কোন অভাব নেই…” বলছেন শন!
রাইকে চরম অপমান করলো তার মা
এদিকে কাজ শেষ করে বাড়ি ফিরতেই রাইকে তার বৌদি বলে রাই তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তাই সে যেন ঘরে গিয়ে বিশ্রাম নেয় তার খাবারটা সে ঘরে নিয়ে যাচ্ছে। রাই বলে, কোন সমস্যা নেই সে সবার সাথে বসে খেতে পারবে। এমন সময় সেখানে চলে আসে তার মা। সে আরে রাইকে নিজের মেয়ে বলে মনে করে না। সে রাইয়ের অবস্থা দেখেও কিছুই বুঝতে পারেনা উল্টে বলে, “অফিসে কাজ ছিল নাকি হোটেলে?” রাই আর কিছু বলার অবস্থাতে থাকে না।

