অনুষ্কা ও শনের প্রেমের ‘কাঁটা’ তথাগত! “বাড়িতে একাধিক বউ, ওর কোন অভাব নেই…” বলছেন শন!

টেলিভিশনের (Television) পরিচিত মুখ তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee), শন ব্যানার্জি (Sean Banerjee) এবং অনুষ্কা গোস্বামী (Anushka Goswami)। বর্তমানে তিনজনেই একসঙ্গে অভিনয় করছেন এক ধারাবাহিকে। নাম ‘রোশনাই’। স্টার জলসা সম্প্রতি শুরু হয়েছে এই ধারাবাহিক। মেগা শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই স্বরূপ প্রকাশ পেয়েছে তথাগতর! নায়ক শনকে ছাপিয়ে অনুষ্কাকে কাছে পেতে চান পর্দার রাজেশ।

আসলে সবটাই ধারাবাহিকের পর্দায়। নতুন চরিত্রে কামব্যাক করেছেন অভিনেতা তথাগত। পর্দায় তাঁকে দেখা যাচ্ছে ভিলেন চরিত্রে। রোশনাইয়ের জীবনে ত্রাস হয়ে এসেছে সে। একবিন্দু তিষ্টতে দিচ্ছে না তাঁকে।কারণ রোশনাইকে সঙ্গী হিসেবে পেতে চায় ভিলেন রাজেশ। ‌রোশনাই পছন্দ করে না তাঁকে। নায়ক আরণ্যক কি বাঁচাতে পারবে নায়িকাকে?

স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিকে আরণ্যক চরিত্রে অভিনয় করছেন শন ব্যানার্জি।‌ কেন্দ্রীয় চরিত্র ‘রোশনাই’ হয়েছেন অনুষ্কা গোস্বামী। আররাজেশের চরিত্রে দেখা যাচ্ছে তথাগত মুখার্জিকে। গল্পের টান এখন জমে উঠেছে। রোশনাইয়ের শূন্য জীবনে আলো হয়ে এসেছে আরণ্যক। দুঃস্বপ্ন বয়ে আনছে রাজেশ। পরিস্থিতি এতটাই জটিল যে রোশনাই চায় রাজেশের থেকে পালাতে। তবে হঠাৎ করেই পরিস্থিতির প্রকোপে নায়ক আরণ্যক এর সঙ্গে বিয়ে হবে তাঁর।

সম্প্রতি হাসি আড্ডায় মেতেছিলেন তিন জনে। পর্দার জটিল রসায়ন নিয়ে আড্ডায় মেতে ওঠেন তারা। ধারাবাহিকে কি চলছে আর বাস্তব জীবনে কি চলছে সমস্ত নিয়ে চলে খোলামেলা আড্ডা। রাজেশ চরিত্রটা মোটেই ভালো নয়, একাধিক নারী সঙ্গ চাই তাঁর। আরণ্যক আর রোশনাইয়ের প্রেমে কাঁটা হয়ে উঠেছে রাজেশ। রোশনাইকে বাঁচাতে রাজেশের সঙ্গে মারপিট করতে দেখা যাবে আরণ্যক কে।

আরও পড়ুন: জগদ্ধাত্রীকে রক্ষা করলো মেনান, অনাথ মুখার্জীর আসল রহস্য ফাঁস করল কৌশিকী, জ্যাসকে ভুল বুঝল স্বয়ম্ভু!

বাস্তব জীবনে বারংবার চর্চিত হয়েছেন তথাগত। দেবলীনার সঙ্গে সম্পর্ক কিছুটা দূরত্বে, কানাঘুষো খবর, অভিনেত্রী বিবৃতির সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে তাঁর। যদিও চর্চিত বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ পর্দার রাজেশ। ‌আপাতত ধারাবাহিকে মন রয়েছে তাঁর। আগামী দিনে রোশনাইয়ের জীবনে কি হতে চলেছে, তার জন্য নজর রাখতে হবে স্টার জলসায়। ‌

Back to top button