বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজের ভুল বুঝতে পারলো নিলু! নিজের হাতে রাইকে সাজিয়ে দিলো সে!

মানুষ নরম মাটিতে আঁচড় কাটতে ভীষণ ভালোবাসে। নিজের থেকে একটু নিচে থাকা মানুষগুলোকে খুব সহজেই যা খুশি বলে দিতে পারে। ঠিক সেটাই করলো জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের হবু শাশুড়ি সোহিনী। সে প্রথম থেকেই এই বিয়ে দিতে নারাজ। তাই বারবার নিজের ক্ষোভ উগ্রে দেবার চেষ্টা করে চলেছে সেই। বর্তমানে জমি উঠেছে এই ধারাবাহিকের গল্প।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনেক কষ্ট করে এইবার চার হাত এক হতে চলেছে রাই আর অনির্বাণের। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে এসে উপস্থিত হয়েছে সেই দিনটা যেই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিল রাই। শৌর্যর সাথে নিলুর বিয়ে হয়ে যাওয়ার পর রাইয়ের জীবনটা খালি হয়ে গিয়েছিল। সেই স্থান পূরণ করে এখন বিরাজ করছে অনির্বাণ। তবে এত সহজে কি তাদের মিল হতে দেবে নীলাঞ্জনা?

মিঠিঝোড়া আজকের পর্ব ৩ জুলাই (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 3 July)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, গায়ে হলুদের সময় হয়ে গিয়েছে। এদিকে নিলুর আসার নাম নেই। রাই মনে মনে ভাবতে থাকে, এইবার তাকে এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লাগতেই হবে। কারণ, সে বিয়ে করে সুখে শান্তিতে থাকবে আর তার বোন এভাবে কষ্ট পেয়ে নিজের বাপের বাড়িতে পড়ে থাকবে সেটা দিদি হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছে না ধারাবাহিকের নায়িকা রাই। এরপর গায়ে হলুদের অনুষ্ঠানে এসে হাজির হয় নিলু

রাইকে সাজিয়ে দিলো নিলু

নিলুকে দেখে ভীষণ খুশি হয় রাই। কারণ সে চেয়েছিল তার বোন যেন তার জীবনের সবথেকে বড় শুভ দিনটাতে তার কাছাকাছি থাকে। এরপর নিলু নিজের হাতে নিজের দিদির গালে হলুদ ছুঁইয়ে দেয়। তারপর ধারাবাহিকের নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর সে ঘরে গিয়ে অনির্বাণের সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে। অনির্বাণ রাইকে ছাড়া আর এক মুহূর্ত একা থাকতে পারে না। ঠিক তখনই সেখানে চলে আসে নিলু। সে রাইকে সাজিয়ে দিতে চায়।

আরও পড়ুন: অহনার বলা সব কথা আড়াল থেকে শুনে ফেললো শ্যামলী! রহস্য উদঘাটনে অহনার কাকার বাড়িতে গিয়ে হাজির নায়িকা!

নিলু নিজে যেচে রাইকে সাজাতে এসেছে, এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় নায়িকা। এরপর নিজের দিদিকে সুন্দর করে সাজিয়ে দেয় নিলু। তার দিক থেকে চোখ ফেরাতে পারে না মিষ্টি আর নন্দিতা। তারপর নিলু নিজের ঘরে চলে যায়। রাই বলে, সে না এলে তার দিদি বিয়ে করবে না। নিলু তখন মনে মনে বলে, এই বিয়েটা এমনিতেই রাই করতে পারবে না। অন্যদিকে, রাইয়ের মাকে তার দারিদ্রতার জন্য অপমান করতে থাকে অনির্বাণের মা সোহিনী এবং ডোরা।

Back to top button