টাকার বদলে ভরসা কিনতে চায় অনির্বাণ! নায়কের মুখে জু’তো মেরে তাকে ফিরিয়ে দিল রাই!

টাকা পয়সা থাকলেই মানুষ ভাবে তারা যেকোনো কিছু অর্থ দিয়ে কিনে ফেলতে পারে। অর্থ থাকলে কোন কিছুর অভাব থাকে না। হীরের আংটি থেকে শুরু করে আলু পটল উচ্ছে এবং মানুষের মন সবটাই অর্থ দিয়ে সহজলভ্য হয়ে যায়। এই ধারণাটাই ভুল প্রমাণ করল জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। টাকা দিয়ে অনুভূতি ক্রয় করা যায় না।

এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং নায়কের চরিত্রের অভিনয় করছেন অভিনেতা সুমন দে। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ রাইকে যেভাবে অবিশ্বাস করেছে এবং পায়ে ঠেলে দিয়েছে তারপর রাই আর কোনভাবেই অনির্বাণের কাছে ফিরতে রাজি নয়। সে এবার আত্মসম্মানের সাথে একা বাঁচতে চায়। কারণ সবকিছু চলে গেলেও আত্মসম্মান চলে যাওয়া উচিত নয়।

নিজের বাড়িতেও যথেষ্ট খারাপ ভাবে মানসিকভাবে অত্যা’চারিত হয়েছে রাই। তার বাড়ির লোকজন বিশেষ করে তার মা তাকে সব সময় নিজের স্বার্থে ব্যবহার করে এসেছে আর যে মেয়েটা তাদের জন্য সব সময় শুধু করে গিয়েছে তার ওপরেই সমস্ত দোষ চাপিয়ে দিয়ে যা নয় তাই বলেছে। আর ঠিক সেই কারণেই রাই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একা শান্তিতে রয়েছে। যদিও অনির্বাণ এখন অবধি রাইয়ের পিছু ছাড়েনি।

আরো পড়ুন: মিঠিঝোরায় বাজলো বিয়ের সানাই! তবে কি আবারও ছাদনাতলায় রাই অনির্বাণ?

অনির্বাণ প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে রাইকে ফিরে পাওয়ার। তার হোস্টেলের সামনে গিয়ে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে অনির্বাণ। রাইয়ের পথ আটকে তাকে ফিরে আসার কথা বলে। কিন্তু ধারাবাহিকের নায়িকা তার নিজের জেদে অনড়। তার সাথে যে চরম অন্যায় হয়েছে, তার মধ্যে থেকে যে বিশ্বাসটা একেবারের মতন ভেঙে গিয়েছে সেটাকে সে জোড়া লাগাতে আর কোনভাবেই রাজি নয়। কিন্তু অনির্বাণ সেটা বুঝতে পারছে না।

অনির্বাণকে উচিত শিক্ষা দিল রাই

অনির্বাণ রাইকে ফিরে পাওয়ার জন্য একজন অবিবেচকের মতন কাজ করে বসে। সে রাইকে একটা দামী উপহার পাঠায়। অনির্বাণের বোধ বুদ্ধি এতটাই লোপ পেয়েছে যে, এটুকু বোঝার ক্ষমতা নেই যে মানুষটা এতকিছু করার পরেও ফিরছে না তাকে একটা দামী উপহার দিলেও কিছু পাল্টে যাবে না। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনির্বাণ রাইয়ের হাত ধরে তাকে বারবার ফিরে আসতে বললেও রাই স্পষ্ট জানিয়ে দেয়, “দামী উপহার দিয়ে আর যাই হোক মানুষের ভরসা বিশ্বাস কেনা যায় না।”

Back to top button