মিঠিঝোরায় বাজলো বিয়ের সানাই! তবে কি আবারও ছাদনাতলায় রাই অনির্বাণ?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় রাই আর অনির্বাণের জুটি দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। রাইয়ের জীবন থেকে শৌর্য্য চলে যাওয়ার পর রাইয়ের জীবনে দ্বিতীয় বসন্ত হয়ে ফিরে আসে অনির্বাণ। রাইয়ের জীবনের অপূর্ণ স্থানটি ভরিয়ে তোলে সে।
তবে শুধু রাইয়ের জীবনেই নয়, অনির্বাণের জীবনেও ভালোবাসার নতুন ছোঁয়া হয়ে আসে রাই। পরিবারের সকলের বিরুদ্ধে গিয়েই রাইকে বিয়ে করে অনির্বাণ। কিন্তু তারপরই ঘটে মূল সমস্যা। নীলুর পাঠানো কয়েকটা ছবি দেখেই রাইকে অবিশ্বাস করে অনির্বাণ। যদিও পড়ে নিজের ভুল বুঝতে পেরেছে সে। রাইয়ের কাছে বারবার ক্ষমাও চেয়েছে অনির্বাণ। তবে অনির্বাণকে ক্ষমা করতে নারাজ রাই।
ওদিকে একটু একটু করে গাঢ় হচ্ছে স্রোত আর সার্থকের সম্পর্ক। ধীরে ধীরে স্রোতের প্রতি দুর্বল হয়ে পড়ছে সার্থক। কলেজে আসার পর থেকে স্রোতকে দৃঢ়ভাবে অপছন্দ করতেন সার্থক। তবে স্রোতের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে স্রোতের প্রতি দুর্বলতা এসে গেছে সেটা সার্থক নিজেও বোঝেনি এখনও। তবে স্রোতকে দেখা মাত্রই তাকে নিজের মেয়ের জায়গা দিয়ে দিয়েছেন সার্থকের বাবা।
স্রোতের ব্যবহার, কথাবার্তা সবই ভীষণ পছন্দ হয়ে যায় সার্থকের বাবার। স্রোতের জীবনেও বাবার অসম্পূর্ণ স্থানটি ভরিয়ে দেন সার্থকের বাবা। তিনি মনে মনে ঠিক করে নেন স্রোতের সঙ্গেই সার্থকের বিয়ে দেবেন তিনি। এদিকে রাই মারা গেছে ভেবে স্রোতের জন্য দুশ্চিন্তা করতে শুরু করে সার্থক। কিন্তু পরক্ষণেই সবটা শুনে স্রোতের ওপর ভীষণ রেগে যায় সে। তবে সার্থকের সঙ্গে যা যা কথা হয়েছে সবটাই সার্থকের বাবাকে জানিয়ে দেয় স্রোত। সবটা শুনে তিনি ভাবেন স্রোতকে এই বাড়িতে আনার এবার ব্যবস্থা করবেন তিনি।
আরও পড়ুন: মৌমিতার পাপের ঘরা পূর্ণ! তার জন্য অপেক্ষা করছে অনেক বড় শাস্তি!
বিয়ের পিঁড়িতে বসতে চলেছে স্রোত আর সার্থক
ধারাবাহিকের পর্ব দেখে অনেকেই ধারণা করেছেন এবার স্রোতের সঙ্গে সার্থকের গাঁটছড়া বাঁধবেন সার্থকের বাবা। তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে স্রোত আর সার্থক? বাবার কথা রাখতে স্রোতের গলায় কি মালা দেবে সার্থক? দর্শকদের অধিকাংশের ধারণা এবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছে স্রোত আর সার্থক। তবে তাতেও আসবে ঝড়। কিন্তু সার্থক আর স্রোতের পাশাপাশি রাই আর অনির্বাণেরও যদি মিল হয়ে যায় তাহলে? আপনারা কি চান ফের এক হয়ে যাক রাই- অনির্বাণ?

