অনির্বাণ সিমরানের ঘ’নিষ্ঠতায় বিরক্ত রাই! নিজের সন্তানকে এবার একাই মানুষ করবে সে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

aratrika maity

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আরেকদিকে অনির্বাণের জীবনে তার অতীতের এক পুরোনো বন্ধু ফিরে এসেছে। যার সাথে অনির্বাণের মা তার বিয়ে ঠিক করেছিল। কিন্তু সেই সময় সিমরানকে ফিরিয়ে দিয়ে কোয়েলকে বিয়ে করে অনির্বাণ।

আরও পড়ুনঃ ‘আমায় সেট থেকে বের করে দেওয়া হয়েছে… কাজ পাইনি’ রিয়েলিটি শো এর আড়ালে আসল সত্যি ফাঁস করলেন মিরাক্কেল খ্যাত ভিকি!

এর মধ্যে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। কিন্তু প্রোমো ভিডিও দেখে একদল নেটিজেন ভীষণ হতাশ হয়েছেন। কেউই আশা করেনি এমন কিছু হতে পারে।

ভিডিওতে দেখানো হচ্ছে অনির্বাণ আর সিমরানকে নিয়ে সন্দেহ শুরু হয় রাইয়ের মনে। রাই নিজেকে প্রশ্ন করে তার কোনো ছেলে বন্ধু নেই বলেই কি সে সিমরনের সাথে অনির্বাণের বন্ধুত্ব দেখতে পাচ্ছে না। তারপরই হঠাৎ অনির্বাণ আর সিমরান কে একসাথে দেখে ফেলে রাই। অনির্বাণের অফিসে জয়েন করছে সিমরান। সেই খুশিতেই সিমরানকে জড়িয়ে ধরে অনির্বাণ। তারপরই রাই এসে অনির্বাণকে জানায় সে একটা সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে নিজের মেয়েকে রাই একাই মানুষ করবে। এবারে দেখা যাক কি হতে চলেছে আগামী পর্বে।

Back to top button