রুদ্রর নাকের ডগা দিয়ে বড় রানীকে নিয়ে ফুলকি পগারপার! ফুলকিকে খুঁজতে গিয়ে বড় রাজার হদিস পেল রোহিত!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় রোহিত বুঝতে পারে না কার সাহায্য নিয়ে ফুলকিকে খুঁজবে। ফুলকিরা যে এত বড় চক্রান্তে ফেঁসে গিয়েছে কোনভাবে যদি একবার ফুলকিরা পাচার হয়ে যায় তাহলে তো রোহিত কোনোভাবেই তাদের আর নাগাল পাবে না। তারপর রোহিত স্বাগতা ম্যাডামকে ফোন করে সমস্ত কিছু জানায়। স্বাগতা ম্যাডাম সঙ্গে সঙ্গে ছুটে আসে। অন্যদিকে লাবণ্য আদিত্যকে বুঝিয়ে ধানুকে তার সঙ্গে পাঠিয়ে দেয়। তারপর রোহিতের সঙ্গে পিয়াল এবং তমালকে নিয়ে স্বাগতা ম্যাডামের সাথে দেখা করে। স্বাগতা ম্যাডামকে জানায় সমস্ত ঘটনা, আগের রাতে ছোট রানীর সাথে তাদের বচসা হয়েছে। তখনই তিনি নানা ভাবে হুমকি দেয়।

এইসমস্ত ঘটনা তো লাবুরা কেউই জানতো না। তারপর গাড়ির চাকার ছাপ দেখতে পেয়ে রোহিত এবং স্বাগতা। সেই দেখেই সন্দেহ হয়। তারা বাড়ির পেছনে গিয়ে পায়ের ছাপ খুঁজে পায়। এরপরই স্বাগতা ম্যাডাম সম্পূর্ণাকে বলে দেয় নবাবগঞ্জে আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে। সেখানেই ধরা পড়ে একটি গাড়ি এসে ফুলকি এবং বড় রানীকে তুলে নিয়ে যাচ্ছে। সেই গাড়িটা গিয়ে মাধবপুরের দিকে থামছে। অন্যদিকে রুদ্র সব জায়গায় লোক লাগিয়ে রেখেছে। স্বাগতা ম্যাডামদের চা দিতে এসে তাদেরই লোক সেখানে সমস্ত খোঁজখবর জানায় তিওয়ারিকে। সে আবার ওই খবর গিয়ে জানায় রুদ্রকে।
আরও পড়ুনঃ ‘আমায় সেট থেকে বের করে দেওয়া হয়েছে… কাজ পাইনি’ রিয়েলিটি শো এর আড়ালে আসল সত্যি ফাঁস করলেন মিরাক্কেল খ্যাত ভিকি!
অন্যদিকে সমস্ত প্ল্যান করে রেখেছে রুদ্র। ট্রলার আয়োজন করার থেকে শুরু করে সমস্ত গুন্ডা আয়োজন করে রেখেছে যাতে কোনভাবেই ফুলকি বেঁচে ফিরতে না পারে। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে জাহাজ ডুবে যাবে তারপরেই সময় মত বড় রানীকে তুলে নেওয়া হবে কিন্তু ফুলকিকে কোনোভাবেই বাঁচানো হবে না।
অন্যদিকে দেখা যায় ফুলকিকে যেখানে আটক করে রাখা হয়েছিল সেখানে হঠাৎ ফুলকির সাথে ওই গুন্ডাদের হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে ফুলকি তাদের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ব্লাঙ্ক শুট করে সেখান থেকে কোনরকমে বড় রানীকে নিয়ে পালিয়ে আসে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

